'জওয়ানদের দিকে আঙুল তুলে দেশকে ছোট করছেন', অভিষেককে পাল্টা তোপ অমিত শাহের ডেপুটি নিশীথের
নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিএসএফ জওয়ানের হাতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পাল্টা জবাব দিয়েছেন নিশীথ প্রামাণিক। তিনি বলেছেন, 'যাঁরা দেশের সীমান্ত সুরক্ষিত রাখেন তাঁদের দিকে আঙুল তুলে দেশকে ছোট করছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়েছে দলটি। সেকারণেই এই সব নাটক করা হচ্ছে।'

নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক
উত্তরবঙ্গের সভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের ডেপুটিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ ফেব্রুয়ারি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন তিনি। বিএসএফ জওয়ানের গুলিকে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এই আক্রমণ বলে মনে করা হচ্ছে। কোচবিহারের মাথাভাঙার সভা থেকে রীতিমত হুঙ্কার দিয়ে অভিযেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি এর শেষ দেখে ছাড়বেন। এর আগে উত্তরবঙ্গে এভাবে আক্রমণাত্মক হতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

পাল্টা তোপ নিশীথের
অভিষেকের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকও। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন, রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। কোনও রাজনৈতিক কর্মসূচি নেই ওদের। সেকারণেই এই ধরনের মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দেশের নিরাপত্তার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ছোট করে দেশকে ছোট করার চেষ্টা করেন। খুব লজ্জাজনক মন্তব্য করেছেন। কোনও দায়িত্বশীল নেতার এ ধরনের মন্তব্য করা কখনই উচিত নয়।'

উত্তরে জমি হারাচ্ছে বিজেপি
সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপির এক বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আরও বেশ কয়েকজন বিধায়ক নাকি যোগ দেবেন বলে দাবি করেছেন কোচবিহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক। উত্তরবঙ্গে কি তাহলে জমি হারাতে শুরু করেছে বিজেপি। অভিষেকের মাথাভাঙার সভায় নাকি একাবিজেপি বিধায়কের যোগদানের সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু যদিও সেরকম কিছি ঘটেনি। তবে বেশ ভাল রকম আক্রমণাত্মক দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

অন্যমেজাজে অভিষেক
উত্তরবঙ্গের মাথাভাঙায় একেবারে অন্যমেজাজে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিএসএফ জওয়ানের গুলিতে নিহত রাজবংশী যুবকের মাকে মঞ্চে ডেকে এনেছিলেন তিনি। কান্নায় ভেঙে পড়া সেই মাকে জড়িয়ে ধরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এর শেষ দেখে ছাড়বেন। বিজেপিকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে ছেড়েছেন তিনি। সীমান্তে নিরাপত্তার নামে নিরিহদের গুলি করে মারা হচ্ছে বলে অভিযোগ করেেছন অবিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications