Nishith Pramanik:'মাটি আঁকড়ে ধরে লড়াই করবো', আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে বার্তা নিশীথের

লোকসভা ভোটে কোচবিহারে শোচনীয় পরাজয় হয়েছে বিজেপি নেতা নিশীথ প্রমানিকের। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর সঙ্গে নিশীথের চরম শত্রুতা। প্রকাশ্যে হাতাহাতিতেও জড়িয়েছেন তাঁরা। কাজেই ভোটের ফলাফল প্রকাশের পরে কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলা বাড়ছে।

লোকসভা ভোটের ফলাফলে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পরাজয়ের পরের দিন থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বিজেপিতে ভাঙ্গন । শুধু তাই নয় তাদের অভিযোগ জেলা জুড়ে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন পদ্ম কর্মী সমর্থকরা। কোথাও ভাঙছে পার্টি অফিস, কোথাও বা বাড়ি। ভয়ে ঘর ছেড়েছেন কয়েকশো কর্মী। ভোটের ফল ঘোষণার দিন পরাজয়ের পর বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক চলে গেছিলেন দিল্লিতে।

Nishith Pramanik

গত মঙ্গলবার দিল্লি থেকে বাড়িতে ফিরে গতকাল বিজেপির জেলা কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিতে আসেন তিনি। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক অভিযোগ করেন তৃণমূলের বিরুদ্ধে। তারপর আজ সকাল থেকে কোচবিহারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত কর্মীদের বাড়িতে ও বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত গুলিতে যান নিশীথ প্রামাণিক।

সেখানে গিয়ে দলের নেতা কর্মীদের সাথে কথা বলেন এবং গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধান ও পঞ্চায়েতদের সাথে দেখা করেন তিনি।বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে নিশীথ প্রামাণিক কোচবিহার উত্তর বিধানসভার ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় যান তিনি। সেখানে কর্মীদের সাথে কথা বলেন এবং গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রধানের সাথে দেখা করেন।

তারপরে সেখান থেকে গোপাল পুর গ্রাম পঞ্চায়েতে যান। সেখানে গিয়ে আক্রান্ত কর্মীদের সাথে দেখা করেন। সেখান থেকে বেরিয়ে বড়রাংরস গ্রাম পঞ্চায়েতে যান। সেখানে গিয়ে দলীয় নেতৃত্ব ও আক্রান্ত কর্মীদের সাথে কথা বলেন বলে জানা গিয়েছে। এদিন এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক জানান, আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলিতে গিয়েছি, যে গুলো আমাদের দখলে রয়েছে। সেখানে গিয়ে সাধারণ কর্মীদের সাথে কথাও বলেছি। ওই এলাকা গুলিতে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে তৃণমূল।

আমাদের কর্মীরা তাদের রুখে দাঁড়িয়েছিল এবং আজ আমাদের সাথে কথা বলার পর তারা যেন আরও উৎজীবিত হয়েছে। আমরা নিশ্চিত ভাবে মাটি আঁকড়ে ধরে লড়াই করবো। সাধারণ মানুষের জন্য যেমন আওয়াজ তুলেছি, সেটা করবো। যদি কোথাও কোন কর্মী আক্রান্ত হয় বা নিপীড়িত হন। সেখানে আমরা যাচ্ছি। ও তাদের পাশে থাকবো। কোথাও যদি কোন বিজেপি কর্মী আক্রান্ত হন বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে একটা ইমারজেন্সি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। সেখানে যদি কেউ ফোন করে, তাহলে দ্রুত আমাদের প্রতিনিধিরা সেখানে ছুটে যাবে, প্রয়োজনে আমিও যাব। নিশ্চিত ভাবে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো। সেই কারনে আজ জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+