Dhupguri Bye Election: ধূপগুড়ির উপনির্বাচনে অধ্যাপককে প্রার্থী করল তৃণমূল, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নির্মল

Dhupguri Bye Election: ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে সিপিআইএমের পর প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জিতেছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়।

বিষ্ণুপদ রায়ের প্রয়াণের ফলে এই উপনির্বাচন হচ্ছে। এখনও অবধি প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। সিপিআইএম প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ফলে লড়াই মূলত ত্রিমুখী।

Dhupguri Bye Election: ধূপগুড়ির উপনির্বাচনে অধ্যাপককে প্রার্থী করল তৃণমূল

রবিবার সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের টিকিটে ভোটে লড়বেন অধ্যাপক নির্মলচন্দ্র রায়।তিনি বর্তমানে ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যাপক। তার আগে তিনি দার্জিলিংয়ের সোনাদা কলেজে অধ্যাপনা করেছেন। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন দলীয় কর্মীরা।

নির্মলচন্দ্র রায় জানিয়েছেন, তিনি টিকিট পাবেন বলে আশা করেননি। তবে দলের ক্ষোভ-বিক্ষোভ মিটিয়ে সকলকে নিয়েই লড়াইয়ে নামবেন। জয় নিয়েও যথেষ্ট আশাবাদী। গোষ্ঠীদ্বন্দ্ব জয়ের পথে বাধা হবে না বলেই দাবি নির্মলের। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ভোটে দাঁড়িয়েছিলেন, সিআর হয়েছিলেন। নিজে এরপর আর ভোটে না লড়লেও নির্বাচনের কাজে অনেককেই সহযোগিতা করার অভিজ্ঞতা রয়েছে।

Dhupguri Bye Election: ধূপগুড়ির উপনির্বাচনে অধ্যাপককে প্রার্থী করল তৃণমূল

আগেও বিভিন্ন সময়ে তাঁর নাম সম্ভাব্য প্রার্থী তালিকায় থাকলেও দলের তরফে মনোনয়ন মেলেনি। এবার তাঁর নাম আনুষ্ঠানিক ঘোষণার পরই শুভেচ্ছাবার্তা আসতে থাকে। আজ কলকাতায় নির্বাচন সংক্রান্ত কাজকর্ম সেরে গিয়ে জোরকদমে প্রচারে নেমে পড়ার পরিকল্পনা রয়েছে নির্মলের। কয়েকদিন আগেই সিপিএম-কংগ্রেস জোটের তরফে ঈশ্বরচন্দ্র রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি প্রচার শুরু করে দিয়েছেন।

উল্লেখ্য, ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে তফশিলি জাতির জন্য সংরক্ষিত বিধানসভা আসনে। গত বিধানসভা ভোটে তৃণমূলের মিতালি রায় ও সিপিআইএমের প্রদীপকুমার রায়কে পরাস্ত করেছিলেন বিষ্ণুপদ রায়। দ্বিতীয় হয়েছিল তৃণমূল। নির্মলচন্দ্র রায়ের কথায়, ধূপগুড়ির মানুষ আশীর্বাদ করলে এখানকার মানুষের চাহিদা পূরণের চেষ্টা চালাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+