Vande Bharat Express: নিউ জলপাইগুড়ি পর্যন্ত ছুটবে আরও একটি বন্দে ভারত! কোন কোন স্টেশনে দাঁড়াবে জানুন

Vande Bharat Express: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ভোটের মুখে দেশের আরও একাধিক রুটে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস! যা খবর, আগামী রবিবার একসঙ্গে ১১ টি রুটে এই ট্রেনের উদ্বোধন হতে পারে। যার মধ্যে একটি বন্দে ভারত বাংলা পেতে পারে বলে জানা গিয়েছে। তবে সেই ট্রেন চলবে পাটনা থেকে।

গত কয়েক মাস ধরেই পাটনা এবং এনজেপির মধ্যে একটি বন্দে ভারত চলতে পারে বলে শোনা যাচ্ছিল। আর সেটি অবশেষে উদ্বোধন হতে চলেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পাটনা-লখনৌউয়ের মধ্যেও আরও একটি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন হতে পারে বলে জানা গিয়েছে।

Vande Bharat Express

  • Vande Bharat Express: ট্রায়াল রান শুরু

ইতিমধ্যে দুটি রুটেই বন্দে ভারতের ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে। মানুষ যাতে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারে এবং সফর যাতে আরামদায়ক হয় সেই লক্ষ্যেই দেশের ১১ টি রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) সূচনা করবেন প্রধানমন্ত্রী। অন্যান্য রুটগুলির মতো পাটনা-লখনৌ এবং পাটনা-এনজেপি রুটে বন্দে ভারতের ট্রায়াল রান গিয়েছে। চলতি সপ্তাহেই পাটনা থেকে অযোধ্যা, লখনউ এবং ফের পাটনা জংশন থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পর্যন্ত সেমি বুলেট ট্রেনটির ট্রায়ান রান শুরু হয়েছে। নির্দিষ্ট সময়েই এই ট্রেন গন্তব্যে পৌঁছয়।

  • Vande Bharat Express: সাত ঘণ্টায় পাটনা-নিউ জলপাইগুড়ি

গত কয়েকমাস ধরেই পাটনা-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত (Vande Bharat Express) চালানো নিয়ে জোর চর্চা চলছিল। অবশেষে ট্রেনটির উদ্বোধন হতে চলেছে বলে খবর। প্রায় 471 কিলোমিটার রাস্তা মাত্র ৭ ঘন্টায় যাত্রা করবে দেশের প্রথম সেমি বুলেট এই ট্রেন। কাটিহার থেকে পাটনা পর্যন্ত মাত্র ৪ ঘণ্টায় চলাচল করবে। প্রকাশিত খবর অনুযায়ী, এই রুটে সাতটি স্টপেজ প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি, কিশনগঞ্জ, কাটিহার, খাগরিয়া, বেগুসরাই, মোকামা বখতিয়ারপুর এবং পাটনা।

পাটনা এবং নিউ জলপাইগুড়ির মধ্যে বন্দে ভারত (Vande Bharat Express) চালু হলে উত্তরবঙ্গের অর্থনীতি এবং পর্যটনে গতি আসবে বলে মনে করা হচ্ছে। প্রতিবেশী রাজ্য থেকে বহু মানুষ সরাসরি দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে পৌঁছতে পারবে।

  • Vande Bharat Express: কী বলছেন রেল আধিকারিক?

নিউজ ১৮ হিন্দিকে দেওয়া সাক্ষাৎকারে CPRO বিরেন্দ্র কুমার বলেন, এই ট্রেনের (Vande Bharat Express) টাইম টেবিল কিংবা কবে থেকে যাত্রা শুরু করবে সেই সংক্রান্ত তথ্য সামনে আসেনি। তবে বন্দে ভারত চালানোর জন্য রেল ট্র্যাকটি সম্পূর্ণ নিরাপদ এবং উপযুক্ত বলে জানিয়েছেন ওই রেলযাত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+