মালদহ খুনে নতুন মোড়, আগেও মিথ্যে অপহরণের গল্পে টাকা হাতিয়েছিল আসিফ
মালদহ খুনে নতুন মোড়, আগেও মিথ্যে অপহরণের গল্পে টাকা হাতিয়েছিল আসিফ
একজন ১৯ বছরের যুবকের কীসের এত অর্থের প্রয়োজন তা নিয়ে ধন্দে পুলিশ। মালদহ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আসিফ মহম্মদের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। নিজের বাবা, মা, বোন ও দিদাকে ঘুমের ওষুধ খাইয়ে চৌবাচ্চায় ফেলে খুন করে আসিফ৷ সে কথা নিজেই স্বীকার করেছে পুলিশের কাছে৷ কিন্তু কেন পুরো পরিবারকে খুন করার মতো সিদ্ধান্ত নিল ১৯ বছরের এক যুবক সে নিয়ে ধন্দে পুলিশ৷

মালদহের খুনের ঘটনার তদন্ত করতে গিয়ে আসিফের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ। সেখানেই চমকপ্রদ তথ্য উঠে আসে৷ প্রতিবেশীদের থেকে পুলিশ জানতে পেরেছে ছোট থেকেই টাকা পয়সার প্রতি ভীষণ লোভ আসিফের৷ স্কুলও শেষ করার আগেই বন্ধু বান্ধবদের সঙ্গে প্ল্যান করে টাকা পয়সা হাতানোর নানান পদ্ধতি বার করত সে৷ বছর কয়েক আগে এরকমই প্ল্যান করে বাড়ি থেকে ফেরার হয় আসিফ। পরে আসিফ ও বন্ধুরা মিলে অপহরণের গল্প ফেঁদে কয়েক লক্ষ টাকা নেয় বাড়ি থেকে।
তবে শুধু আসিফ নয়, জেরায় আসিফের দাদা আরিফের বয়ানেও বক্তব্যেও অসঙ্গতি খুঁজে পেয়েছে পুলিশ৷ তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত ঠান্ডা মাথায় পরিবারের সবাইকে খুনের পরিকল্পনা করেছিল আসিফ। ঘুমের ওষুধ, সেলোটেপ, দড়ি কিনেছিল নিজেই৷ খাবারে ঘুমের ওষুধ মেশানোর পর গোপন পথে গুদামঘরে নিয়ে আসা হয় আসিফের পরিবারের সদস্যদের। সেখানেই তাদের চৌবাচ্চায় ফেলে ইঁট, সিমেন্ট চাপা দিয়ে দেয় আসিফ৷ জেরায় পুলিশকে এই কথায় জানিয়েছে আসিফ।












Click it and Unblock the Notifications