নতুন করে উত্তেজনা উত্তরবঙ্গে, জলপাইগুড়িতে ট্রেন অবরোধ, পোস্ট অফিসের গেটে তালা, DM অফিসে বিক্ষোভ

উত্তরবঙ্গের একাধিক জায়গায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। জলপাইগুড়িতে হঠাৎ করেই রেল অবরোধ শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। পোস্ট অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মালদহে সরকারি কর্মীকে টোটো থেকে নামিয়ে হেনস্থার অভিযোগ।

বনধ সমর্থকদের তাণ্ডবে উত্তরবঙ্গ জুড়ে অশান্তচির ছোঁয়া। মালদহের ইংরেজ বাজারে সরকারি বাসের চালককে টেনে নামিয়ে মারধরের অভিযোগ। শিলিগুড়িতে রাস্তায় গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক। ব্যাঙ্ক থেকে কর্মীদের বের করে দেওয়া হল মালদহে।

নতুন করে উত্তেজনা উত্তরবঙ্গে

এমনকী সরকারি কর্মীকে অফিসে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। মালদহে টোটো থেেক টেনে হিঁঁচড়ে সরকারি কর্মীকে নামিয়ে দেয় বনধ সমর্থকরা। অন্যদিকে মালদহে এসবিআই ব্যাঙ্ক জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। কোচবিহারের একাধিক জায়গায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশের সামনেই পিকেটিং করছেন বিজেপি কর্মী সমর্থকরা। খাগড়ামারি তালতলা তে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল এবার বিজেপির বিরুদ্ধে। গাড়ির ড্রাইভার শিবু সরকার বলেন আমি গাড়িতে প্যাসেঞ্জার নিয়ে ১২ বছর এর দিকে যাচ্ছিলাম সেই সময় খাগড়াবাড়ি তালতলার মোড়ে বিজেপির ঠান্ডা নিয়ে কিছু লোক আমার দিকে ঢিল মারে,আমার হেলমেট থাকে আমি বেঁচে গেছি আর আমি হাতে এবং গলায় ব্যথা পেয়েছি। প্যাসেঞ্জার নিয়ে দিনহাটা যাবার সময় চাকরির মোড়ে মউত্তরবঙ্গ পরিবহন সংস্থার গাড়ি ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

নতুন করে উত্তেজনা উত্তরবঙ্গে

তুফানগঞ্জে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। রাস্তায় মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা পিকেটিং করেন। বিজেপি বিধায়ক মালতি রাভার নেতৃত্বে মিছিল হয়। যাঁরা সকালে দোকান খুলেছিলেন তাঁদের জোর করে তুলে দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+