"দুটো আসন কোনওদিন পাইনি, এবার কি রায় বদলানো যায় না?" মালদহে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের
মালদা জেলার দুটি লোকসভা আসন পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও দুটি আসনে জেতার জন্য মানুষের সহযোগিতা চাইলেন তৃণমূল নেত্রী৷ মালদহ উত্তরে দুটি সভা করলেন তৃণমূল সুপ্রিমো।
এদিনের সভা থেকেও বিজেপি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন তিনি৷ মালদার উন্নয়নের জন্য রাজ্য সরকার কী কী করছে। সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

হরিশ্চন্দ্রপুর ১ - সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট চান তিনি। " মালদহের এই দুটো আসন ( মালদহ উত্তর ও দক্ষিণ) আমরা কোনওদিন পাইনি। এবার কি রায় বদলানো যায় না? আমরা তো কাজ করেছি৷ কেন্দ্রের সমস্ত প্রকল্পের টাকা তো আমরাই দিয়েছি।"
এদিন বিজেপিকে মঞ্চ থেকে কটাক্ষ করেন মমতা। "মোদীবাবুর নামে আর ভোট হচ্ছে না। তাই এখন গলাবাজি কমে এসেছে।" ভোট কম পড়ছে। বিজেপি কমিশনের কাছ থেকে খবর পেয়েছে। বিজেপির ভয়ে বুক দুরু দুরু করছে। এই কথাও বলেন তৃণমূল নেত্রী৷ এবার বিজেপিকে বিদায় দেওয়া হবে। মঞ্চে পায়চারি করে স্লোগান তোলেন মমতা।
বিজেপি সব বিক্রি করে দিয়েছে৷ দেশ বিক্রি করে দিয়েছে। মানবিকতা বিক্রি করে দিয়েছে। সংবিধানকে বিক্রি করে দিয়েছে। এই তীব্র কটাক্ষ করেন নেত্রী। মালদহে বিজেপিকে হারানোর ডাক দিলেন। তিনি বলেন, " মালদহ থেকে বিজেপিকে উপড়ে দিন।
সারা বছর বিজেপি সঙ্গে থাকে না। ভোট এলেন বিজেপি টাকা দিতে আসে। ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। সেই টাকার হিসাব মোদী সরকারের কাছে চাইতে বললেন মমতা। পাঁচ - দশ হাজার টাকা দিয়ে ভোট হয় না। সেই ১৫ লক্ষ টাকার কী হল? সেই প্রশ্ন মানুষকে করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনে দেশ থেকে বিজেপিকে সরিয়ে ফেলার ডাকও দিয়েছেন তিনি।
বাংলায় প্রচার করতে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বক্তব্য শেষে 'জয় বাংলা' বলেছিলেন। সেই নিয়েও এদিন কটাক্ষ করেছেন মমতা। নেত্রী বলেন, " আমার পিছনে লাগতে গিয়ে ওদের সভাপতি নিজেই জয় বাংলা বলে ফেলেছে। ওটাই সত্যি। ওটাই বাংলাকে বাঁচাবে। বাংলারই জয় হবে।"












Click it and Unblock the Notifications