১৪৪ ধারা জারির মধ্যেই কালিয়াগঞ্জে জাতীয় শিশু সুরক্ষা কমিশন

কালিয়াগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই নির্যাতিতার বাড়িতে গেল জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। নেতৃত্বে সেই কানুনগো। নির্যািততার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। কালিয়াগঞ্জে পা রেখেই শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন, নাবালিকার মা তাঁকে অভিযোগ করেছেন তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। পুলিশের উপর হামলা চালায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল িদতে ব়্যাফ নামাতে হয়েিছল। তারপরেই ১৪৪ ধারা জারি করা হয় কালিয়াগঞ্জের একটি অংশে।

কালিয়াগঞ্জ

আজও থমথমে হয়ে রয়েছে কালিয়াগঞ্জ। স্থায়ীন বাসিন্দাদের দাবি বাইরে থেকে এসে গণ্ডগোল বাধানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। আতঙ্কে দোকান খুলতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। যদিও ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতিতার শরীরে বিষ পাওয়া গিয়েছে। বিষক্রিয়াতেই নির্যাতিতার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।

কালিয়াগঞ্জ

যদিও ময়নাতদন্তের এই রিপোর্ট ভুল বলে দাবি করেছেন পরিবারের লোকেরা। ঘটনা ধামাচাপা দিতেই এই ময়না তদন্তের মিথ্যে রিপোর্ট পেশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে এই ঘটনার পরেই কালিয়াগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তারমধ্যেই কালিয়াগঞ্জে হাজির হয়েছেন জাতিয় শিশু সুরক্ষা কমিশন। নেতৃত্বে রয়েছেন সেই কানুনগোই।

এনসিপিসিআরের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো এদিন বলেছেন, বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। নির্যাতিতার মা তাঁর কাছে অভিযোগ জানিযেছেন বলে দাবি করেছেন কানুনগো। রবিবার সকালে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন কানুনগো। পুরোটাই পরিকল্পিত বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেছেন বিজেপির দলদাস হয়ে কাজ করছে জাতিয় শিশু সুরক্ষা কমিশন।

এদিকে নাবালিকার পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে যাচ্ছে বিজেপিও। কালিয়াগঞ্জে ১৪৪ ধারা অমান্য করেই জাতিয় শিশু সুরক্ষা কমিশন সেখানে গিয়েছে বলে অভিযোগ করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+