দাঁতাল হাতির দাপটে আলিপুরদুয়ারে অবরুদ্ধ জাতীয় সড়ক

দাঁতাল হাতির দাপটে আলিপুরদুয়ারে অবরুদ্ধ জাতীয় সড়ক

হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ২২টি দাঁতালের দাপাদাপিতে অবরুদ্ধ জাতীয় সড়ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক এর কার্তিক সংলগ্ন শামুকতলা থেকে হাতিপোতা যাতায়াতকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একই রাস্তা। বুধবার দিনভর সেই রাস্তা আটকে তাণ্ডব চালানো বাইশটি হাতির একটি দল। বুধবার বক্সা প্রকল্পের জঙ্গল থেকে ২২ টি হাতি মাঝ রাস্তায় চলে এসেছে বলে জানা গিয়েছে। ফোনে রাস্তায় সারি সারি দাঁড়িয়ে পড়ে গাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

দাঁতাল হাতির দাপটে আলিপুরদুয়ারে অবরুদ্ধ জাতীয় সড়ক

স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ত সড়কের বিভিন্ন যানবাহন এবং বাইক সহ সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কার্তিকা রেঞ্জ অফিসের বনদপ্তর এর বনকর্মীরা। হাতি গুলি জঙ্গলে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এছাড়াও এলাকার বাসিন্দারা জানান, মাঝেমধ্যেই দেখা যায় হঠাতই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে জাতীয় সড়কের উপর তাণ্ডব চালায় হাতির পাল। এছাড়াও গ্রামের ফসল ক্ষতি তো নিত্যদিনের ঘটনা। তাৎক্ষনাত ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বনকর্মীরা এসে হাতিগুলোকে জঙ্গলে ফিরিয়ে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+