Pm Modi-Bagdogra Airport: জোয়ার আসবে বাংলার শৈল শহরের পর্যটনে, রবিতেই বাংলাকে বড় উপহার মোদীর

Pm Modi-Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দরে তৈরি হবে নতুন টার্মিনাল। আর সেই প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল ২০ অক্টোবর অর্থাৎ রবিবার ভার্চুয়ালের মাধ্যমেই এই টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন তিনি। এমনটাই জানিয়েছেন দার্জিলিং'য়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। এহেন প্রকল্পের উদ্বোধনের কাজ একেবারে শেষ মুহূর্তে।

আর সেই প্রস্তুতি (Pm Modi-Bagdogra Airport) খতিয়ে দেখতেই আজ শনিবার গডোগরা বিমানবন্দরে যান সাংসদ। একেবারে সরজমিনে সমস্থ দিক খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন শেষে তিনি জানান, বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।বিশেষ করে দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলার মানুষ এই বিমানবন্দরের উপর নির্ভরশীল।

Pm Modi-Bagdogra Airport

পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর এই বাগডোগরা (Pm Modi-Bagdogra Airport)। আর এই এয়ারপোর্টকে যাতে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা সম্ভব হয়, সেই পরিকল্পনা নির্বাচনের পর ন্মেওয়া হয়েছিল বলে জানান দার্জিলিং'য়ের বিজেপি সাংসদ।

সেই মতো বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৫ হাজার কোটির বেশি টাকা বরাদ্দ করে বলেও জানান। একই ভাবে নতুন টার্মিনাল তৈরি হলে উত্তরবঙ্গের অর্থনীতিতে এবং পর্যটনে জোয়ার আসবে বলেও মন্তব্য করেছেন রাজু বিস্ত।

শুধু তাই নয়, নতুন টার্মিনাল প্রজেক্টের কাজ শেষ হলে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বাগডোগরা স্থান পাবে বলেও আশাবাদী সাংসদ রাজু বিস্তা। দেশের পাশাপাশি বিদেশের বহু মানুষ সরাসরি এই বিমান বন্দরে বাংলার শৈল্য শহর সহ বিভিন্ন জায়গায় বেড়াতে আসার সুযোগ পাবেন বলেও মন্তব্য করেছেন।

Pm Modi-Bagdogra Airport: কেমন হবে বাগডোগরা বিমানবন্দর?

জানা যাচ্ছে, ১৫ হাজার কোটির বেশি টাকা বরাদ্দ করা হয়েছে বাগডোগরা বিমানবন্দরে নতুন টার্মিনাল ((Pm Modi-Bagdogra Airport) তৈরি ক্ষেত্রে। প্রায় ৭০ হাজার ৩৯০ স্কোয়ার মিটারে নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হবে। এর ফলে এক ধাক্কায় বিমানবন্দরে যাত্রী ধারণ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা করছেন বিমানবন্দরের আধিকারিকরা। এছাড়াও বিমানবন্দরে এ-৩২১ এয়ারক্র্যাফ্ট পার্কিংয়ের জন্য নতুন ১০টি 'পার্কিং ওয়ে' তৈরি হবে বলেও জানা গিয়েছে।

থাকবে আধুনিক পার্কিং লট সহ একাধিক ব্যবস্থা। বিমানবন্দর কতৃপক্ষের দাবি, নয়া এই টার্মিনাল তৈরি হলে দেশের বড় বড় বিমানবন্দরগুলির সঙ্গে টক্কর দেবে বাগডোগরা। আগামী ২০ অক্টোবর এই প্রকল্পের কাজের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুরে করবেন বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+