Pm Modi in West Bengal: উত্তরবঙ্গ 'দখলে' শনিতে ফের বাংলায় মোদী! সূচনা হবে একগুচ্ছ প্রকল্পের

Pm Modi in West Bengal: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘন্ট ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই ১৪ কিংবা ১৫ মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তবে ভোট ঘোষণার আগে একেবারে কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত কয়েকদিন আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার জন্য একাধিক প্রকল্পের ঘোষণা করেন নরেন্দ্র মোদী। গত ছয় তারিখ উদ্বোধন হয় বহু প্রতীক্ষিত গঙ্গার নীচের মেট্রো পরিষেবার। কয়েকদিনের ব্যবধানেই ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Pm Modi in West Bengal

উত্তরবঙ্গের বেশকিছু সড়ক, রেল সহ একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস এবং উদ্বোধন করতে আগামীকাল শনিবার শিলিগুড়ি আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়ি শহরের একেবারে কাছে কাওয়াখালি মাঠে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। আর এই সভা সফল করতে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে প্রধানমন্ত্রীর এই জনসভা ঘিরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। কাওয়াখলি ময়দানে জোড় কদমে চলছে শেষ মুহুর্তের কাজ। উত্তরবঙ্গে বিজেপি নেতারা প্রতিদিনই কাওয়াখালি ময়দান পরিদর্শন করে চলেছেন। সেই মতো শুক্রবারও মাঠ পরিদর্শনে আসেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা।

এদিন মাঠ পরিদর্শন করতে এসে সাংসদ রাজু বিস্তা জানান, শনিবার বিকেল তিনটের সময় প্রধানমন্ত্রী বিশেষ বিমানে বাগডোগরা আসবেন। সেখান থেকে তিনি সোজা চলে আসবেন কাওয়ালী মাঠে। কাওয়াখলি মাঠে প্রধানমন্ত্রীর পৌঁছানোর জন্য তিনটি রুট ঠিক করা হয়েছে। তবে কোন রুটে তিনি আসবেন বা রুটগুলি কি কি নিরাপত্তার কারণে তা খোলসা করেন নি সাংসদ।

তবে তিনি জানান, এই জনসভা থেকে প্রধানমন্ত্রী প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার উন্নয়নমুলক কাজের শুভ সুচনা করবেন। এদিন তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, কেন্দ্র সরকার প্রতিদিনই কোনো না কোনো উন্নয়নমূলক কাজের ঘোষণা করে চলে। ভোটের জন্য কোনও ঘোষণা করে না।

বলে রাখা প্রয়োজন, উত্তরবঙ্গ বিজেপির শক্তঘাঁটি। ইতিমধ্যে সেখানকার একাধিক লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠান শেষে রাজনৈতিক সভায় সভায় যোগ দেবেন। সেখানে ঘোষিত সমস্ত প্রার্থীরা থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।।

উল্লেখ্য, এর আগে বাংলায় এসে সন্দেশখালি সহ একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ শানিয়েছেন মোদী। উত্তরবঙ্গে দাঁড়িয়েও কি এই ইস্যুতে বার্তা দেবেন তিনি? নজর গোটা বাংলার মানুষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+