তৃণমূল-বিজেপি শিবিরে ব্যস্ততা তুঙ্গে! প্রথম দফার আগে ফের একবার একইদিনে উত্তরবঙ্গে সভা মোদী-মমতার

Lok Sabha Election 2024: সারা দেশের সঙ্গে প্রথম দফার নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি। প্রথম দফায় ১৯ এপ্রিল বাংলার তিনটি আসনে নির্বাচন। ফলে যুযুধান শিবিরের প্রস্তুতি তুঙ্গে। ভোটের দিন ঘোষণার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুইবার রজ্যে এসেছেন। অমিত শাহ এসেছেন একবার। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাচ্ছেন।

বিজেপির লক্ষ্য হল ২০১৯-এর ফলাফল ধরে রাখা। ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের মধ্যে সাতটিই গিয়েছিল বিজেপির দখলে। একটি আসন দক্ষিণ মালদহ গিয়েছিল কংগ্রেসের দখলে। অন্যদিকে তৃণমূল চাইছে বিজেপির থেকে আসন ছিনিয়ে নিতে। বাম-কংগ্রেস আসন সমঝোতা করে বিজেপি ও তৃণমূল শিবিরকে বেগ দিতে চাইছে।

modi mamata

৪ এপ্রিল মোদী-মমতা ছিলেন উত্তরবঙ্গে
গত চার এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন উত্তরবঙ্গে। আবার একই জেলা কোচবিহারের, দুই ভিন্ন প্রান্তে। প্রধানমন্ত্রী সভা করেন কোচবিহারের রাাসমেলা ময়দানে আর মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙায়। নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জগদীশ বর্মা বাসুনিকাকে জেতানোর আবেদন করেন।

১৬ এপ্রিল মোদী-মমতা ফের উত্তরবঙ্গে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার একইদিন ১৬ এপ্রিল ঝড় তুলতে যাচ্ছেন উত্তরবঙ্গে। ওই দিন প্রধানমন্ত্রী বালুরঘাট এবং রায়গঞ্জে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে রোড শো করবেন।

তবে তার আগে শুক্রবার ১২ এপ্রিল কোচবিহারের দিনহাটা ও আলিপুরদুয়ারের জয়গাঁতে সভা করবেন মুখ্যমন্ত্রী। তেরোই এপ্রিল তাঁর সভা করার কথা রয়েছে জলপাইগুড়ির ডাবগ্রামে। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার কলকাতা থেকে উত্তরবঙ্গে গিয়েছেন। এদিন মেটেলির কাছে মঙ্গলবাড়ি এলাকায় মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় বিজেপির সভা থেকে চোর চোর স্লোগান ওঠে। পুলিশ সেই সময় মাইক বন্ধ করতে ছুটে যায়।

উত্তরবঙ্গে অমিত শাহ
বুধবার ১০ এপ্রিল উত্তরবঙ্গে বালুরঘাট কেন্দ্রের বুনিয়াদপুরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারের লোকসভা নির্বাচনে তাঁর প্রথম সভা খেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিএএ নিয়ে নিশানা করেন। এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। তিনি সাধারণের কাছে আবেদন জানান, রাজ্য থেকে অন্তত ৩০ আসন বিজেপিকে দিতে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গ সফর করেছেন
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন। গত ২ এপ্রিল তিনি গিয়েছিলেন কোচবিহারে। একাধিক সভা করেছিলেন তিনি। সাংগঠনিক বৈঠকও করেন তিনি। শুক্রবার ১২ এপ্রিল তিনি ফের একবার উত্তরবঙ্গে যাচ্ছেন। জলপাইগুড়ির ময়নাগুড়িতে জনসভা করবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+