Narendra Modi: রেখা পাত্র, অমৃতা সিনহার পর এবার মালদহের বিজেপি কর্মীকে ফোন মোদীর, কী বললেন তিনি
দলের দুই প্রার্থীকে ফোন করার পর আবার দলের মহিলা কর্মীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে মালদহের হবিবপুরের বিজেপি কর্মী লতিকা হালদারকে ফোন করেন তিনি। লতিকা মালদহের হবিবপুরের বৈদ্যপুর গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য।
এর আগে সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। সেই ফোনে রীতিমতো চমকে দেওয়ার মতো ছিল গ্রামের সাধারণ গৃহবধূ রেখা পাত্রের কাছে। রেখা পাত্রকে সন্দেশখালির লড়াইয়ে জয়ের অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।

রেখা পাত্রকে প্রধানমন্ত্রী মোদীর ফোন রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলে। তারপরেই আবার সকলকে চমকে দিয়ে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানি মা অমৃতা সিনহাকে ফোন করেন প্রধানমন্ত্রী। সেই বার্তালাপেই রাজ্যবাসীকে ইডি-র সিজ করা ৩০০০ কোটি টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মহুয়া মৈত্রকে।
তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ রয়েছে। সেই অভিযোগে সংসদ থেকে বহিষ্কার করা হয় তাঁকে। এমনকী তাঁর বাড়িতে সিবিআই তল্লাশিও চালিয়েছিল। মহুয়া মৈত্রকে হারাতে বিজেপি এখানে প্রার্থীকরেছে কৃষ্ণনগর রাজবাড়ির রানিমাকে।
তারপরে এবার একেবারে মহিলা বিজেপি কর্মীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি কোচবিহারে প্রচারে এসেছিলেন। সেই প্রচার সভা থেকে দুর্নীতি এবং হিংসা নিয়ে সরব হয়েছিলেন মোদী। সন্দেশখালি ইস্যুতেও সুর চড়িয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন সন্দেশখালির দোষীরা কোনও দিন জেল থেকে মুক্তি পাবেন না এমনই মন্তব্য করেছেন তিনি। Narendra Modi: সন্দেশখালির দোষীদের জেলেই কাটাতে হবে, কোচবিহার থেকেই হুঙ্কার প্রধানমন্ত্রী মোদীর
ভোট হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বুথে নির্বাচনী প্রচার কেমন চলছে তা িনয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী মোদী। লতিকা দেবী জািনয়েছেন ভালই কাজ হচ্ছে তাঁর ওয়ার্ডে। রাজ্যে নির্বাচনী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, এরকম কোনও সমস্যার মুখে তাঁকে পড়তে হয়েছেন কিনা। লতিকা প্রধানমন্ত্রীকে জািনয়েছেন, তিনি মহিলাদের একজোট করে প্রচারের কাজ করছেন। তাতে এখনও তাঁর কোনও সমস্যা হয়নি।












Click it and Unblock the Notifications