জামালপুরে একই পরিবারের পাঁচ জনের রহস্য মৃত্যু, বাকিদের খুন করে আত্মঘাতী গৃহকর্তা, দাবি পুলিশের
জামালপুরে একই পরিবারের পাঁচ জনের রহস্য মৃত্যু, বাকিদের খুন করে আত্মঘাতী গৃহকর্তা, দাবি পুলিশের
দক্ষিণ দিনাজপুরের তপনের জামালপুরে একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যুতে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। মৃত ছেলের নাম আনু বর্মন (তাসু), মা উলোবলা বর্মন (৬০), স্ত্রী মল্লিকা বর্মন (৩২) ও কন্যা বিউটি বর্মন এবং আরেক কন্যার নাম স্নিগ্ধা বর্মন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে।

এদিন সকালে বাড়ি থেকে উদ্ধার হয় গৃহকর্তা অনু বর্মণের ঝুলন্ত দেহ। চারজনের দেহতে ছিল ধারালো আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার জানিয়েছেন যে গৃহকর্তা প্রথমে পরিবারের বাকিদের খুন করে নিজে আত্মহত্যা করেন। পুলিশ সুপারের অনুমান, অনু বর্মন বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং সে কারণেই অবসাগগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেখান থেকেই এই ঘটনা ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে জমি বিবাদের জেরে প্রতিবেশীদের হাতে খুন বলে অভিযোগ পরিবারের। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের পুলিশকর্তা জানান, ওই গৃহকর্তা প্রথমে পরিবারের বাকিদের খুন করে আত্মহত্যা করেন।
প্রসঙ্গত, পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে ৬.৫০ মিনিট তপনে গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে পুলিশ জানতে পারে জামালপুর এলাকায় একটি পরিবারের পাঁচ জনের মৃতদেহ বাড়িতে পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় চার জন মহিলা গুরুতর ধরণের কাটা রক্তপাত অবস্থায় ঘরে পড়ে আছে এবং একজন পুরুষ ঘরের সিলিং থেকে নাইলনের দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।












Click it and Unblock the Notifications