Municipal election result 2022: সবুজ ঝড়ে নিশ্চিহ্ন পদ্মফুল, উত্তরবঙ্গের একাধিক পুরসভা বিরোধী শূন্য
Municipal election result 2022: সবুজ ঝড়ে নিশ্চিহ্ন পদ্মফুল, উত্তরবঙ্গের একাধিক পুরসভা বিরোধী শূন্য
উত্তরবঙ্গের সবুজ ঝড়। একের পর এক পুরসভা তৃণমূলের দখলে চলে গিয়েছে। অথচ উত্তরবঙ্গকে বিজেপির ঘাঁটি বলা হচ্ছিল। সেই বিজেপিই কার্যত নিশ্চিহ্ন হয়ে গিেয়ছে উত্তর বঙ্গের একাধিক পুরসভায়। শিলিগুড়ি আগেই তৃণমূল কংগ্রেসের দখলে চলে গিয়েছিল। এবার একের পর এক পুরসভা বিরোধী শূন্য হয়ে গিয়েছে। কোচবিহার বিরোধী শূন্য হয়ে গিয়েছে।

উত্তরবঙ্গে বিজেপির ঘাঁটি ভেঙে চুরমার
শিলিগুড়ি পুরসভা আগেই বামেদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এক প্রকার বিরোধী শূন্য করেই শিলিগুড়িতে জিতেছিল তৃণমূল। সেই জয়ের ধারা বজায় রেখেছে উত্তরবঙ্গের অন্যান্য পুরসভাতেও। বুধবার সকাল থেকেই একের পর এক ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে। সকাল থেকেই উত্তরবঙ্গের একাধিক পুরসভা ভোটে এগিয়ে যেতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক পুরসভা দখলের খবর আসতে থাকে। সবুজ ঝড়ে এক প্রকার বিজেপির ঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে উত্তরবঙ্গে।

বিরোধী শূন্য একাধিক পুরসভা
উত্তরবঙ্গের কোচবিহারে কার্যত বিরোধী শূন্য হয়েছে। তৃণমূল কংগ্রেস কোচবিহারের ৬টি পুরসভাতেই জয়ী হয়েছে। বিধানসভা ভোটের সময় থেকেই বিতর্কিত হয়ে থেকেছে কোচবিহার। দিনহাটায় গুলি চালনা থেকে শুরু করে উদয়ন গুহ-র উপরে হামলা। তারপরে ভোট পরবর্তী হিংসা একের পর এক ঘটনা নিয়ে সব সময় বিতর্কেক কেন্দ্রে থেকেছে কোচবিহার। সেই কোচবিহারেই কার্যত বিরোধী শূন্য হয়ে গেল। সবকটি আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।

বালুরঘাটে খাতা খুলেছে বামেরা
মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, কালিয়াগঞ্জ, মালদহে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। হু হু করে ভোট বাড়ছে। জলপাইগুড়িতেও তৃণমূল কংগ্রেসের জয় দেখা যাচ্ছে। এদিকে বালুরঘাটে এই প্রথম ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। সেখানে খাতা খুলেছে বামেরা। এই জয়ের মাঝে আবার বেশ কয়েকটি জেলায় নির্দল প্রার্থীরাও জিেতছে। আলিপুরদুয়ার, কোচবিহার, মেখলিগঞ্জে নির্দল প্রার্থীদের জয়ী হতে দেখা গিয়েছে। ফালাকাটা পুরসভা ১৮টি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কোচবিহারে জয়ী হয়েছে রবীন্দ্রনাথ ঘোষ। হলদিবাড়ি পুরসভাও তৃণমূলের দখলে গিয়েছে।

দার্জিলিঙের ব্যতিক্রমী ফলাফল
উত্তরবঙ্গের সব জেলার মধ্যে দার্জিলিঙে একেবারেই ব্যতিক্রমী ফলাফল লক্ষ্য করা গিয়েছে। দার্জিলিঙ পুরসভার প্রায় সবকটিতে জয়ী হয়েছে হামরো পার্টি। দার্জিলিঙের ১৭টি ওয়ার্ডে জয়ী হয়েছে হামরো পার্টি। মোর্চা থেকে তৃণমূল কংগ্রেস, বিজেপি কেউ জায়গা করে নিতে পারেনি। নভেম্বর মাসের শেষে তৈরি হয়েছিল পার্টিটি। মোর্চার দলাদলি থেকে বেরিয়ে এসে আম আদমির পার্টি হিসেবে আমরো পার্টি তৈরি করেছিলেন অজয় এডওয়ার্ডস মাত্র তিনমাসের মধ্যেই বিপুল জয় চোখ টানছে রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications