উত্তরবঙ্গে প্রচার শুরু করবেন মিঠুন, কবে দেখা যাবে তাঁকে?

বঙ্গ রাজনীতিতে ময়দানে নামছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার শুরু করবেন তিনি। পয়লা বৈশাখ থেকে তাঁর কর্মসূচি শুরু হবে। প্রাথমিকভাবে এই কথাই জানা গিয়েছে।

উত্তরবঙ্গে তিনটি আসনে প্রথম দফায় ভোট। জোর প্রচার চলছে উত্তরবঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সভা ইতিমধ্যেই করে ফেলেছেন। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে সভা করেছেন। বালুরঘাটে সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Mithun Chakraborty

মিঠুন চক্রবর্তী কবে প্রচারে নামবেন? সেই প্রশ্ন উঠছিল। তারকা প্রচারকদের তালিকা বিজেপি প্রকাশ করেছিল আগেই। সেখানে মিঠুন চক্রবর্তীর নাম রয়েছে। কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছিল মহাগুরু অসুস্থ হয়ে পড়েছেন। তিনি হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন বেশ কয়েক দিন। ফলে তিনি কবে প্রচারে নামবেন? সেই প্রশ্ন উঠছিল।

রাজ্যে কোনও একটি আসনে বিজেপি নেতৃত্ব মিঠুন চক্রবর্তীকে লড়াইয়ের জন্য বলতে পারে। প্রার্থী তালিকায় নাম থাকতে পারে মিঠুন চক্রবর্তীর। এই কথা চর্চায় উঠেছিল। তবে মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করা হয়নি। প্রচারের দায়িত্ব মহাগুরুর কাঁধে দিয়েছে দল।

তিনটি লোকসভা কেন্দ্রে প্রথম পর্বের প্রচার করবেন মিঠুন চক্রবর্তী। উত্তরবঙ্গের তিনটি কেন্দ্রেই তাঁর প্রচার হবে। আলিপুরদুয়ারে ১৪ এপ্রিল প্রচার করবেন। ১৫ তারিখ মিঠুন থাকবেন কোচবিহারে। ১৬ তারিখ জলপাইগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন। রোড শো করবেন? না কি জনসভা? না কী দুটোই? সেই বিষয়ে এখনও সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন মিঠুন চক্রবর্তী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভায় তিনি যোগদান করেন। তিনি ব্রিগেডের মঞ্চ থেকে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য ঘিরে পরবর্তীকালে বিতর্ক ছড়িয়েছিল।

গত কয়েক বছরে মিঠুন চক্রবর্তীকে তেমন ভাবে বঙ্গ বিজেপির রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও তিনি ছিলেন না। তবে এবার ভোটের প্রচারে তিনি নামছেন। উত্তরবঙ্গের আসনগুলিতে তিনি প্রচার করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+