কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলা, চলল গুলি

কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলা, চলল গুলি

তৃণমূলের প্রভাবশালী জেলা সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলা। এদিন দুপুরে ঘটনাটি ঘটে কোচবিহারের নাটাবাড়ির জিরানপুরে। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। যা নিয়ে শুধু তৃণমূল নেতার পরিবার নয়, এলাকাবাসীরাও আতঙ্কিত।

কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলা, চলল গুলি

কোচবিহারের জেলা তৃণমূল সভাপতির পরিবার সূত্রে জানা গিয়েছে, হামলার ঘটনাটি ঘটে রবিবার দুপুর ৩ টে থেকে সাড়ে তিনটের মধ্যে। সেই সময় পার্থ প্রতিম রায় বাড়িতে ছিলেন না। ছিলেন তাঁর বাবা-মা, দাদা-বৌদি। কোচবিহার ১ ব্লকের জিরানপুরে তাঁর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটি মারুতে গাড়ি থামে। দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে হামলা চালায়। জেলা সভাপতির বাবা-মা বাধা দিতে গেলে গুলি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর দুষ্কৃতীরা বাড়ির ভিতরে গুলি চালিয়ে পালিয়ে যায়। প্রসঙ্গত কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি নিজে থাকেন কোচবিহারের গোলবাগান এলাকায়। তবে এদিনের হামলা হয় জিরানপুরে।

যেখানে হামলা হয়েছে, সেই এলাকাটি কোচবিহারের নাটাবাড়ি বিধানসভায় অন্তর্ভুক্ত। এই বিধানসভা এবার দখল করেছে বিজেপি। কোচবিহারের জেলা বিজেপির সভানেত্রী মালতি রাভা রায় দাবি করেছেন, ঘটনাটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগও তিনি করেছেন।

তৃণমূল জেলা সভাপতি পার্থ প্রতিম রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় তিনি ভীত-সন্ত্রস্ত। হামলার কারণ নিয়ে তিনি ধন্দে রয়েছেন বলেই জানিয়েছেন। তিনি বলেছেন, হামলার পরেই তাঁৎ বাবা ফোন করেছিলেন। জেলা পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+