RG Kar Hospital: চওড়া হচ্ছে ফাটল! আরজি কর ইস্যুতে এবার সুখেন্দু শেখরের পাশে শাসক দলের মন্ত্রী
আরজি কর হাসপাতাল কাণ্ড নিয়ে এবার সুখেন্দু শেখরের পাশে সাবিনা ইয়াসমিন। রবিবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আর জি করে চিকিৎসক খুনের ঘটনার জুনিয়ার চিকিৎসকদের প্রতিবাদ মঞ্চে এসেছিলেন রাজ্যের রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
সেখানে তিনি বলেন, সবাই সবার মতন করে আন্দোলন করছে, এটা এমন একটা ইস্যু সবাই সবার মতন করে বলছে অবশ্যই এ ঘটনাটিকে তারা কি করছেন আমাদের সিবিআই দেখছেন। সকলেরই আমাদের ডিমান্ড আজকে সকলেই জুনিয়র চিকিৎসকরা বিচারের দাবিতে বসে আছেন।

হাসপাতালের পরিষেবা ব্যাহত হয়ে রয়েছে।অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের বিরাট অংশ আজকে পরিষেবা থেকে বঞ্চিত আছে।নিশ্চয়ই তারা চাইবে তাদের সহপাঠীদের তদন্ত হয়ে ফাঁসি হোক।যে যার অ্যাঙ্গেল থেকে বলছে আমরাও আমাদের অ্যাঙ্গেল থেকে আন্দোলন করছি । আমাদেরও যা মনে হচ্ছে আন্দোলন করছি কিন্তু সবটাই পরিষ্কার হয়ে যাবে সিবিআই যখন আমাদের রাই টা দেবে। আমরা চাই সিবি আই তাড়াতাড়ি তদন্ত শেষ করে দিয়ে প্রকৃত তথ্য কি সেটা পাবলিকের কাছে তুলে ধরুক এবং যারা অপরাধী তাদের ফাঁসি হোক।
এখানে একটা ঘটনা ঘটেছে আমরা সাপোর্ট করছি না। আমি একজন মহিলা আমি সাপোর্ট করতে পারি না। আমিও দুই কন্যা সন্তানের মা। আমি এই ঘটনাকে কখনোই সাপোর্ট করতে পারি না। আমরা চাই কঠোর থেকে কঠোর শাস্তি হোক এবং এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন একটা পথ দেখাবে ভবিষ্যতে। যে কালচার বা কোন মেয়ে বা কোন মহিলার যেন ধর্ষণের শিকার না হয়।
যেন একবার ধর্ষণ করতে গেলে তার শরীর কাঁপে যে এমন একটা কড়া আইন হওয়া উচিত।এটা আমি চাই মনে করি। সেটা হওয়া উচিত। সিবিআইকে বলবো যে প্রকৃত তথ্য কি ইমিডিয়েট সামনে আনুক।কারন আমাদের দিদি প্রথম দিন থেকেই বলেছিলেন যে রবিবারের মধ্যে যদি আমরা না পারি রাজ্য সরকার তাহলে আমরা সিবিআই এর হাতে তুলে দেব।












Click it and Unblock the Notifications