পার্থর পর কে? তৃণমূলের পদই নেতাকে জেলে ঠেলে! 'বাংলার ছোট মোদী'কে নিশানা মহঃ সেলিমের

হড়পা বান তৃণমূলকে ধুয়ে নিয়ে যাবে বলে কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার শিলিগুড়িতে বাম কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন তিনি।

সাংবাদিকরা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিমকে। সেই সময় তিনি জিজ্ঞাসা করেন কোন পার্থ। অনেকগুলো পার্থ রয়েছে। সাংবাদিকরা প্রাক্তন শিক্ষামন্ত্রী বলতেই সেলিম বলেন, তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন এবং অভিষেকের পূর্বসূরি, সাধারণ সম্পাদক।

বাংলার ছোট মোদীকে নিশানা মহঃ সেলিমের

তিনি কটাক্ষ করে বলেন, পদের এমনই মহিমা যে প্রথমে সাধারণ সম্পাদক। তারপর জেলে যেতে হয়। জেরার মুখে পড়তে হয়। তারপর টাকা উদ্ধার হয়। তিনি তৃণমূলের নব জোয়ার কর্মসূচিকে কটাক্ষ করে বলেন, কয়লা কখন সাদা হয় না। আমাদের গায়ে নোংরা পড়লে স্নান করলে হয়ে যায়। কিন্তু কয়লায় তা হয় না।

তিনি উত্তরবঙ্গে নব জোয়ার কর্মসূচিকে কটাক্ষ করে বলেন, জোয়ার আসে উপকূল থেকে ১০০ কিমির মধ্যে। কিন্তু উত্তরবঙ্গে তা হয় না। উত্তরবঙ্গে হয় হড়পা বান। আর হড়পা বান এলে সব ভাসিয়ে নিয়ে যায়। উত্তরবঙ্গে তৃণমূলের তেমনই অবস্থা হবে, বলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম।

বাংলার ছোট মোদীকে নিশানা মহঃ সেলিমের

সেলিম বলেন, কী বিজেপি কী তৃণমূল ক্ষমতার কেন্দ্রীভবন হচ্ছে একজনেরই হাতে। দিল্লিতে মোদী আর রাজ্যে মমতার হাতে কিংবা তাঁর উত্তরসূরির হাতে। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন, যেখানে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট নিয়ে কিছু বলতে পারছে না, সেখানে তৃণমূলের উঠতি নেতা বলছেন ২ মাস পরে হবে।

এদিন তিনি মোদি, শাহ এবং মমতার প্রতি আক্রমণ শানিয়ে বলেন, সব এক গোয়ালের গরু। পাশাপাশি তৃণমূলের নব জোয়ার কর্মসূচির প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কটাক্ষের সুর চড়িয়ে বলেন, মোদীর নকল করছেন। ছোট মোদি হওয়ার চেষ্টা চলছে।

বাংলার ছোট মোদীকে নিশানা মহঃ সেলিমের

তিনি বলেন, কর্নাটকে ভোট হচ্ছে, সেখানে বলা হচ্ছে মোদীকে দেখে ভোট দাও। আর রাজ্যে মমতা বলছেন তিনিই ২৯৪ টি কেন্দ্রে প্রার্থী। তাহলে পঞ্চায়েত জেলা পরিষদ কেন? তিনি বলেন, কেন্দ্রের তিন চারজন মন্ত্রীর নাম ছাড়া আর কারও নাম কার্যত কেউ জানেন না।

এদফায় উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে গিয়ে শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে ছিলেন। মহঃ সেলিম বলেছিলেন, ইডি-সিবিআই যদি চোর না ধরে, তাহলে গ্রামের মানুষ চোর ধরবে। তিনি বলেন, এরপর চোর না ধরলে বলতে হগবে গ্রাম জাগাও, চোর তাড়াও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+