নববর্ষের সকালে ১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড গোটা কোচবিহার, প্রাণ গেল ১ জনের আহত অনেকে
নববর্ষের সকালে ১০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড গোটা কোচবিহার, প্রাণ গেল ১ জনের আহত অনেকে
ঝড়-বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। কিন্তু সেই ঝড় যে এতটা ভয়াবহ হবে সেটা আন্দাজ করতে পারেননি কেউ। নববর্ষের সকালে হাল্কা মেজাজেই ছিলেন শহরের বাসিন্দারা। সকাল থেকেই মেঘ মেঘ করছিল আকাশ। হঠাৎ করেই ঘন কালো মেঘ করে শুরু হয় ঝড়। মাত্র ১০ মিনিটের ঝড়ে গোটা শহর তছনচ হয়ে গিয়েছে। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে একাধিক গাছ উপড়ে পড়েছে। উড়ে গিয়েছে একাধিক বাড়ির চাল। মারা গিয়েছেন ১ জন। আহত হয়েছেন অনেকে।

১০ মিনিটের বিধ্বংসী ঝড়
কোচবিহারে বিধ্বংসী ঝড় নববর্ষের সকালে। গতকালই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল উত্তরবঙ্গের কয়েকটি জোয় ঝড়-বৃষ্টি হবে। বৃহস্পতিবার বিকেলে আলিপুরদুয়ারে প্রবল ঝড় হয়েছে। তাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরের দিন অর্থাৎ শুক্রবার সকােল হঠাৎ করেই প্রবলে ঝড় শুরু হয় কোচবিহারে। সকাল ৯টার পর থেকে শুরু হয়েছিল ঝড়। নববর্ষের সকালে অনেকেই কাজে বেরিয়েছিেলন। কেউ মন্দিরে তো কেউ বাজারে গিয়েছিলেন। হঠাৎ ঝড়ে দিশেহারা হয়ে পড়েন সকলে। মাত্র ১০ মিনিট স্থায়ী হয়েছে ঝড়। তাতেই লণ্ডভণ্ড গোটা শহর। উড়ে গিয়েছে একাধিক বাড়ির চাল। উপড়ে পড়েছে গাছ-পালা। তার জেরে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে একাধিক এলাকা।

ঝড়ে ক্ষয়ক্ষতি
১০মিনিটের বিধ্বংসী ঝড়ে প্রাণ গিয়েছে ১ জনের। আহত হয়েছেন অনেকে। তাঁদের হাসপাতােল ভর্তি করা হয়েছে। অসংখ্য মানুষ বাড়ি ঘর হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুফানগঞ্জ এলাকা। শতাধিক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এখানে। ঝড়ে উড়ে গিয়েছে অসংখ্য বাড়ির চাল। কোচবিহারের তুফানগঞ্জের ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রমপাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তছনচ আলিপুরদুয়ারও
গতকাল আলিপুরদুয়ারেও বিধ্বংসী ঝড় হয়েছে। একাধিক গাছ উপড়ে পড়েছে। আলিপুরদুয়ারের বারোবিশা-কোচবিহারের রামপুর রাজ্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয় রয়েছে। রাস্তায় বড় বড় গাছ পড়ে থাকায় বন্ধ যান চলাচল। ঝড়ের তীব্রতায় উড়ে গিয়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বস্তির্ণ এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও সময় লাগবে। ইতিমধ্যেই প্রশাসন তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করেছে।
দমকল কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু-সহ প্রশাসনিক আধিকারিকরা।

ঝড়ের পূর্বাভাস
এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামিকাল থেকে ঝড়-বৃষ্টির পূ্র্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় শনি-রবি দুই দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত কালবৈশাখী দেখা যায়নি রাজ্যে। চৈত্রমাস জুড়ে কোনও ঝড় হয়নি রাজ্যে। তার কারণে গরমের দাপট বেড়েছে। পয়লা বৈশাখেও গরমের দাপট জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications