Rahul Gandhi: রাহুলের পদযাত্রায় জনজোয়ার, দেখা মিলল অজয় এডওয়ার্ডেরও
হাত ছেড়েেছন মমতা-নীতীশ। তারপরেও রাহুল গান্ধীর পদযাত্রায় জনজোয়াড় দেখা গেল উত্তরবঙ্গে। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পদযাত্রা হয়েছে আজ। সেই পদযাত্রায় এক কথায় জনজোয়ার দেখা গিয়েছে।
তার থেকেও বড় কথা রাহুলের পদযাত্রায় দেখা গিয়েছে অজয় এডওয়ার্ডকে। পাহাড়ের রাজনীতিতে নতুন মুখ অজয় এডওয়ার্ড। পুরসভা ভোটে তাঁর পার্টি বিপুল ভোটে জিতে পুরবোর্ড গড়েছিল। পরে অবস্থা সেই বোর্ড আস্থা হারায় এবং তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেন। পাহাড়ের রাজনীতিতে অজয় এডওয়ার্ড এবং তাঁর দল যে ক্রমশ সক্রিয় হয়ে উঠছে তা বোঝা গেল আজ ফের।

বিজেপির উপর ভরসা করে থাকলে যে পাহাড়ের তেমন কিছু হবে না সেটা বুঝতে পেরেছে পাহাড়ের রাজনৈতিক দলগুলি। গত কয়েকটি লোকসভা নির্বাচনে বিজেপিকেই জিতিয়েছেন তাঁরা। কিন্তু সেই জয়ের পরেও পাহাড়ের উন্নয়নে তেমন কিছু করে উঠতে পারেনি বিজেপি। সমস্যা যেতিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে। কয়েকদিন আগে অনিত থাপা যোগ দেন কংগ্রেসে। তারপরেই পাহাড়ে কংগ্রেসের সক্রিয়তা বেড়েছে।
এবার পাহাড়ে জয়ের পথ খুব একটা মসৃণ হবে না বিজেপির পক্ষে। আগে থেকেই তৃণমূল কংগ্রেস ছিল তারপরে আবার এবার ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করেছে কংগ্রেসও। রাহুল গান্ধীর পদযাত্রায় বিপুল মানুষের সমাগম রীতিমতো অবাক করে দিয়েছে রাজনৈতিক মহলকে। এতোদিন উত্তরবঙ্গে বিজেপির দাপট বেশি বলে দাবি করা হতো। সেই উত্তরবঙ্গে এবার কংগ্রেসও যে শক্তি বাড়িয়ে ফেলেছে সেটা রাহুলের পদযাত্রায় প্রকাশ্যে এসেছে।
কালো হুডখোলা গাড়ির মাথায় বসে হাত নাড়ছিলেন রাহুল গান্ধী। সামনে ছিল অসংখ্য কংগ্রেস কর্মী সমর্থন। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিশাল জনসমাগম দেখা গিয়েছে। সবথেকে বড় কথা দেখা গিয়েছে অজয় এডওয়ার্ডকে। হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। ইন্ডিয়া জোট যেখানে টালমাটাল পরিস্থিতিতে রয়েছে সেখানে পদযাত্রায় এডওয়ার্ড সহ এই বিপুল জনসমাবেশ রীতিমতো ভাবিয়ে তুলবে সকলকে।
এদিকে আজই আবার উত্তরবঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি থাকলেও তৃণমূল কংগ্রেস যেেহতু আসন ভাগাভাগিতে যাচ্ছেন না সেকারণে এই মিছিলে সামিল হয়নি তৃণমূল কংগ্রেস। অসমে কিন্তু তৃণমূলের পতাকা দেখা গিয়েছিল রাহুলের ভারত জোড়ো যাত্রার মিছিলে। তারপরেই তিনি অভিযোগ করেন বাংলায় রাহুলের ভারত জোড়ো যাত্রা আসবে সেকথা আগে তাঁকে জানানো হয়নি।












Click it and Unblock the Notifications