মালদহ মেডিক্যাল কলেজের কর্মবিরতিতে গণসঙ্গীত, দ্রুত নিরাপত্তা চাইছেন মহিলা চিকিৎসকরা
'উই স্যাল ওভার কাম' , 'কারার ওই লৌহকপাট' গণসঙ্গীত গাওয়া হচ্ছে হাসপাতালের বিক্ষোভ থেকে। ইন্টার্ন, জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ সামিল হয়েছেন৷ কাজ বন্ধ করে বসে থাকতে তাদের ভালো লাগছে না৷ তবুও নিজেদের আগামী দিনের নিরাপত্তার জন্য এই আন্দোলন চলবে। জানাচ্ছেন আন্দোলনকারীরা।
চার দিন ধরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। বুধবার এই প্রতিবাদ মঞ্চে যোগ দিয়েছেন জেলার সিনিয়র চিকিৎসকরাও। আজও সকাল থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারের নীচে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

হাসপাতালের জরুরি পরিষেবা, আউটডোর ও মাতৃসদনের পরিষেবা ঠিক রেখে এই আন্দোলন চলছে। এমনই দাবি করা হয়েছে। এর আগে 'নো সেফটি, নো ডিউটি' স্লোগান উঠেছিল। আরজি কর হাসপাতালের ঘটনায় দোষীদের শাস্তির দাবি উঠেছে। এবার বিক্ষোভ থেকে গাওয়া হল গণসঙ্গীত৷
জুনিয়ার চিকিৎসক শালমলি সরকার বলেন, " আমাদের নিরাপত্তা কোথায়। আদালত যে নির্দেশ দিয়েছে, তাকে আমরা সন্মান জানাচ্ছি। তবে আমাদের নিরাপত্তার বিষয়টি দেখা উচিত। আমরা আরজি করের চিকিৎসক খুনের ঘটনায় জাস্টিস চাইছি। আমাদের সিকিউরিটর দাবি করছি। এই দাবিগুলি মেনে নিলে ভালো হয়। এত দিন স্লোগান দিয়ে প্রতিবাদ করেছি। এই দিন গান করে ঘটনার প্রতিবাদ জানিয়েছি।"
চিকিৎসক রিয়া দত্ত বলেন, " আমাদের কোনও নিরাপত্তা নেই। এটা ফ্যান ইন্ডিয়া প্রতিবাদ হওয়া উচিত। এটা নির্ভয়ার থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমরা ক্যাম্পাসে যদি সেফ না থাকি, তাহলে কোথায় সেফ? সব সময় ক্যাম্পাস আমাদের কাছে সেফ। আমরা মা মেয়ের পুজো করি। এই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা চাই জাস্টিস, আমাদের সেফটি।"












Click it and Unblock the Notifications