দার্জিলিং-ও কি জোশীমঠের মতই ধসে পড়ছে? ভয় ধরাচ্ছে একাধিক বাড়িতে ফাটল
দার্জিলিংও কি জোশী মঠের মতই ধসে পড়ছে? ভয় ধরাচ্ছে একাধিক বাড়িতে ফাটল
জোশী মঠের ঘটনা ভয় ধরিয়েছে গোটা দেশে। রাজ্যের দার্জিলিঙেও এমনই পরিস্থিতি তৈরি হয়ে পারে। ইতিমধ্যেই পাহাড়ি শহরের একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। দার্জিলিঙে বেআইনিভাবে একাধিক বাড়ি তৈরি হয়েছে বলে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। নতুন পুরসভা তৈরি হওয়ার পর বেআইনি নির্মাণ ভাঙা শুরুও হয়েছিল। কিন্তু পুরসভায় অচলাবস্থার জেরে ফের সেই কাজ থমকে গিয়েছে।

দার্জিলিঙে একাধিক বাড়িতে ফাটল
পাহাড়ের রানি দার্জিলিঙ। বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা দার্জিলিং। সেই পাহাড়ের রানির অস্তিত্ব িক সংকটে। গত কয়েক মাস ধরে দার্জিলিং নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি দার্জিলিঙের একাধিক বাড়িতে নাকি ফাটল দেখা দিয়েছে। কার্শিয়াঙের কাছে কর্মঠ গ্রামে নাকি একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি ডিনামাইট দিয়ে পাহাড় ফাটিয়ে টানেল তৈরি করার জন্যই নাকি ফাটল দেখা দিচ্ছে একাধিক বাড়িতে।

জোশী মঠের পরিস্থিতি হবে না তো
দার্জিলিঙে বেআইনি নির্মাণ নিয়ে গত কয়েকমাস ধরেই তৎপর হয়েছে প্রশাসন। জোশী মঠেও অনিয়ন্ত্রিস বেআইনি নির্মানের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক বাড়িতে ফাটল ধরতে শুরু করেছে। বোআইনি নির্মানের কারণেই গত ২ বছর ধরে একটু একটু করে ধসে পড়ছিল জোশীমঠ। যার চরম পরিণতি হতে চলেছে জোশী মঠের। দার্জিলিং-এও সেই পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। একাধিক বাড়িতে ফাটল দেখা দেওয়ায় সেই শঙ্কার মেঘ ঘনাতে শুরু করেছে দার্জিলিং-এ।

ধসে যাচ্ছে জোশী মঠ
বছরের প্রথম সপ্তাহ থেকেই খবরের শিরোনামে জোশীমঠ। ধীরে ধীরে ধসে পড়তে শুরু করেছে উত্তরাখণ্ডের এই পাহাড়ি জনপথ। জোশীমঠকে প্রায় খালি করে দেওয়া হয়েছে। ২০,০০০ মানুষের বসতি জোশীমঠে। তার মধ্যে ৪০০-র উপরে বাড়িতে ফাটল দেখা দিয়েছে। লাগাতার অপরিকল্পিত বেআইনি নির্মাণের কারণেই জোশী মঠের এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। এই নিয়ে কেন্দ্র এবং রাজ্যকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। অসংখ্য মানুষ বাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। গত ২ বছর ধরেই নাকি একচু একটু করে ধসে পড়তে শুরু করেছিল জোশী মঠ।

দার্জিলিংয়ে বেআইনি নির্মাণ
বাঙালির প্রিয় দার্জিলিং জুড়ে চলছে বেআইনি নির্মাণ। বহুতল পর্যন্ত তৈরি হতে শুরু করেছে পাহাড়ে। এই নিয়ে দার্জিলিং পুরসভাকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে-সেখানে বেআইনি নির্মাণের কারণে দার্জিলিঙের ভারসাম্য নষ্ট হতে বসেছে বলে আগেই সতর্ক করেছিলেন তিনি। গত কয়েক বছরে দার্জিলিং-এ ধস নামার ঘটনা বেড়েছে। একাধিকবার দার্জিলিংয়ে টয় ট্রেনের লাইনে ধস নেমেছে। দার্জিলিঙের কাছে মিরিকেও একাধিক বাড়িতে ধস নেমে মৃত্যুর ঘটনাও ঘটেছে।












Click it and Unblock the Notifications