শক্তঘাঁটি উত্তরে বড় ভাঙন! তৃণমূলে যোগ একাধিক বিজেপি নেতা-কর্মীর
দলবদলের রাজনীতি তুঙ্গে ডুয়ার্সের চা বলয়ে! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর শেষ হতেই শাসক তৃণমূলে বড়সড় ভাঙন ধরায় বিজেপি। আর এরপরেই পালটা ভাঙন বিজেপিতে। পালটা যোগদান মেলা করে বিজেপিতে ভাঙন ধরালো শাসক।
শুক্রবার সন্ধ্যায় মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া নিখিল পাড়ায় তৃণমূলের তরফে একটি যোগদান সভা করা হয়। আর সেখানে ৬ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূলের। যোগদানকারিদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সহ সভাপতি সাহানুর ইসলাম, অঞ্চল সভাপতি বাপন রায়, বুথ সভাপতি তপন ওঁরাও সহ অনেকে।

নেতৃত্বের দাবি, রাজ্যজুড়ে উন্নয়ন চলছে। ইতিমধ্যে একাধিক সামাজিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। আর সেই সুবিধা একেবারে তৃণমূল স্তরে কি পৌছাচ্ছে! মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই এই দলবদল বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। উল্লেখ্য ডুয়ার্সের এই চা বলয় বিজেপির শক্ত ঘাঁটি।
আর শক্ত ঘাঁটি ধরে রাখতে মরিয়া যেমন বিজেপি, তেমনি পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করতে মরিয়া শাসক দল তৃণমূল। যে কারণে ডুয়ার্সের এই চা বলয়ে প্রায় প্রতিদিন যুযুধান দুই পক্ষের রাজনৈতিক কর্মসূচি চলছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই তৃণমূলে বড়সড় ভাঙন ধরান কেন্দ্রীয় মন্ত্রী নীশীথ প্রামাণিক।
বিশেষ করে কোচবিহারের সিতাইয়েই গোসানিমারিতে জনসংযোগ যাত্রা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিক কিছুদিন পেরোতেই এলাকায় বহু তৃণমূল কর্মী যোগ দেন বিজেপিতে। তালিকায় এলাকার পঞ্চায়েতের একাধিক সদস্যও ছিলেন।
কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগেই সিতাইয়ের গোসানিমারিতে বিজেপির কর্মিসভা ও যোগদান মেলার আয়োজন করা হয়।
আর সেখানেই নিশীথ প্রামাণিকের হাত ধরেই অনেকেই তাদের দলে যোগ দেন বলে দাবি করেন গেরুয়া শিবিরের। আর এর পালটা এবার বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল। যদিও এই বিষয়ে মাথা ঘামাতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। মানুষ তাঁদের সঙ্গেই আছে বলে দাবি। আগামী নির্বাচনেই এর ফল হাতেনাতে পাবে বলেও মন্তব্য স্থানীয় বিজেপি নেতৃত্বের।












Click it and Unblock the Notifications