মানিকচকের গ্রাম পুরুষশূন্য! পুলিশের বিরুদ্ধে কী অভিযোগ তুললেন সাংসদ ঈশা খান চৌধুরী?
মালদহের মানিকচকের ঘটনা নিয়ে যৌথভাবে সাংবাদিক বৈঠক করল কংগ্রেস এবং বামফ্রন্ট। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী। একশো দিনের কাজের জন্য মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন। অথচ বিদ্যুতের দাবিতে গ্রামবাসীরা আন্দোলন করলে অপরাধ? প্রশ্ন তুললেন সাংসদ।
মানিকচকের অবস্থা এখন কার্ফু জারি করার মতো। এখনও থমথমে এলাকা। পুরুষ শূন্য রয়েছে গোটা গ্রাম। গ্রামের আশেপাশে পুলিশের পাহারা রয়েছে৷ কংগ্রেস এবং বামফ্রন্টের এক প্রতিনিধি দল মানিকচকের এনায়েতপুরে আজ সোমবার গিয়েছিল।

পুলিশ এবং জনতার খণ্ডযুদ্ধের ঘটনা পাঁচ দিন পেরিয়ে গিয়েছে। ওই এলাকায় ধরপাকড়, অভিযান চালাচ্ছে পুলিশ। বাড়ির দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে আজ এসপি অফিসে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এক বছর ধরে মানিকচকের এনায়েতপুরে বিদ্যুতের সমস্যা। অথচ আশ্চর্যজনকভাবে ১৮ তারিখের ঘটনার পর কীভাবে এখন বিদ্যুৎ চলে এল? আর লোডশেডিং হচ্ছে না! প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। একশো দিনের কাজের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন। অথচ বিদ্যুতের দাবিতে গ্রামবাসীরা আন্দোলন করলে অপরাধ। ঘটনার জন্য উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান কংগ্রেস সাংসদ।
বামফ্রন্টের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, পুলিশ গুলি চালিয়েছে কী না বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। বিদ্যুতের দাবিতে আন্দোলন ছিল গ্রামবাসীদের। পুলিশের উপর আক্রমণ সমর্থনযোগ্য না। মানিকচকের শান্তি ফেরাতে হবে। সব দলের প্রতিনিধিদের নিয়ে শান্তি বৈঠক ডাকা দরকার। জানান সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র।
গত ১৮ তারিখ বিদ্যুতের দাবিতে মানিকচকের এনায়েতপুর সহ একাধিক জায়গায় রাস্তা অবরোধ করেছিল গ্রামবাসীরা। অবরোধ তুলতে গিয়ে মানিকচকের এনায়েতপুর রণক্ষেত্র হয়। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। উত্তেজিত জনতার মারে মাথা ফেটেছিল মানিকচক থানার আইসি সহ তিন পুলিশ কর্মীর।












Click it and Unblock the Notifications