সন্দেশখালি যাবেন মমতা, বসিরহাটের মঞ্চে জানালেন, কিন্তু তার আগে কী শর্ত দিলেন তিনি?
সন্দেশখালি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাটে আজ মঙ্গলবার সভা করলেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই তিনি এই কথা ঘোষণা করেছেন। তবে সন্দেশখালি যাওয়ার আগে একটা শর্ত রেখেছেন। কী সেই শর্ত?
বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে। হাজি নুরুল এর আগেও ওই কেন্দ্রের সাংসদ ছিলেন। এবার হাজি নুরুলকে জেতাতে হবে। হাজি নুরুল ইসলাম জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি যাবেন। আর এই সন্দেশখালি যাওয়া হবে লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সফর।

হাজি নুরুলকে জেতানোর আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেখা পাত্রকে বিজেপি বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছেন। রেখা পাত্রের নাম নিলেন না মুখ্যমন্ত্রী। ঘুরিয়ে তাকে কটাক্ষ করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, " প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করেছেন। আর সবাইকে শোনাচ্ছেন। পুরো শিখিয়ে দিয়ে। ক'জনের খোঁজ নেন? " মোদীর আমলে ভারতে সব থেকে বেশি মেয়েদের উপর অত্যাচার হয়েছে। দাবি করলেন মমতা।
বছর শুরুর পর থেকেই সংবাদ শিরোনামে চলে আসে সন্দেশখালি। শেখ শাহজাহান ও তার বাহিনী এলাকায় শাসন করত। মহিলাদের উপর নির্যাতন চালানো হত। ধর্ষণ, শ্লীলতাহানি হত বলে অভিযোগ। গ্রামের সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে। একাধিক অভিযোগ এসেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কাঠগড়ায় এই মুহূর্তে।
এলাকার মহিলারা আন্দোলনে নেমেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সন্দেশখালি যাওয়ার জন্য অনুরোধ করেন। বিরোধী নেতৃত্বরা পুলিশের বাধার পরেও আদালতের অনুমতিতে সন্দেশখালি যান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি যাননি। এবার প্রথম সন্দেশখালি যাওয়ার জন্য ইচ্ছাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল কংগ্রেস বসিরহাট কেন্দ্রে হেরে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি যাবেন না? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর যাওয়ার জন্য বসিরহাটে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে? এমন শর্ত কোনও মুখ্যমন্ত্রী রাখতে পারেন? এমন প্রশ্ন উঠছে।
বিজেপি সন্দেশখালিতে চক্রান্ত করেছে। এই দাবি তৃণমূল কংগ্রেস করে আসছে। গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল করা হয়েছে। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা এদিনও বিজেপির চক্রান্তের কথাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, " যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনদের অসম্মান করা হয়েছে, তার জন্য আমি মর্মাহত, দুঃখিত। মা-বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে। এই বিষয়গুলি বাইরে থেকে না এলে মানুষ জানতেই পারত না, বিজেপি আসলে কীভাবে চক্রান্তটা করেছিল। "












Click it and Unblock the Notifications