পাহাড়ে গোর্খাল্যান্ডের উত্তাপ, সোমেই অনিত থাপার সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

পাহাড় পরিস্থিতি সামল দিতেই কি অনিতের সঙ্গে বৈঠক মমতার?

পাহাড়ে ফের জেগে উঠেছে গোর্খাল্যান্ডের দাবি। একের পর এক রাজনৈতিক দল জিটিএ ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। একজোট হয়ে গিয়েছে পাহাড়ের সব রাজনৈতিক দল। অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে পাহাড়ে আঁচ করেই এবার অনিত থাপার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ সোমবার হবে সেই হাইফোল্টেজ বৈঠক।

পাহাড়ে গোর্খাল্যান্ডের জিগির

পাহাড়ে গোর্খাল্যান্ডের জিগির

পঞ্চায়েত ভোটের আগে ফের পাহাড়ে অশান্তির আঁচ। নতুন করে পাহাড়ে জেগে উঠেছে গোর্খাল্যান্ডের জিগির। জিটিএ চাই না দাবি করে সরব হয়েছেন বিমল গুরুংরা। একুশের ভোটের আগে বিমল গুরুং পাহাড়ে ফিরতেই ফের গোর্খাল্যান্ডের জিগির দানা বাঁধতে শুরু করেছিল। সেময় বিমল গুরুং জানিয়েছিলেন একুশের বিধানসভা ভোটে তাঁরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানালেও এর পরের লোকসভা ভোটে যে রাজনৈতিক দল গোর্খাল্যান্ডকে সমর্থন করবেন সেই রাজনৈতিক দলকে তাঁরা সমর্থন জানাবেন। পুরভোট মিটতে না মিটতেই ফের পাহাড়ে জেগে উঠেছে গোর্খাল্যান্ডের জিগির।

এক মঞ্চে সব রাজনৈতিক দল

এক মঞ্চে সব রাজনৈতিক দল

পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবিতে এক জোট হয়েছে সব রাজনৈতিক দল। পুরসভা ভোটে বোর্ড বদলের পরেই আরও বেশি করে গোর্খাল্যান্ডের দাবি সক্রিয় হয়ে উঠেছে। পাহাড়ে যৌথ মঞ্চ তৈরি করেছে সব রাজনৈতিক দল। তাতে বিমল গুরুংকে সমর্থন জানিয়ে সামিল হয়েছে অনিত থাপা, অজয় এডওয়ার্ডও। দার্জিলিঙের জনপ্রিয় রেস্তরাঁ গ্লেনারিজের মালিক অজয় এডওয়ার্ড। পুরসভা ভোটের আগে হামরো পার্টি নাম দিয়ে নিজের দল গঠন করেছিলেন তিনি। আশ্চর্যজনক ভাবে পুরভোটে বিপুল ভোটে জিতে বোর্ড গঠন করেছিল অজয় এডওয়ার্ডের দল। যদিও কয়েকদিনের মধ্যেই সেই বোর্ড ভেঙে নতুন করে বোর্ড গঠন করা হয়।

জিটিএ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত

জিটিএ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত

গোর্খাল্যান্ড চাই। জিটিএ-তে কোনও লাভ হচ্ছে না। এমনই দাবি করে বিমল গুরুং জিটিএ থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেছেন তিনি। সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে অনিত থাপাও। গোর্খা জনমুক্তি মোর্চা জিটিএ থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করে স্বাক্ষর করেছে চুক্তি পত্রে। জিটিএ খারিজ করে দেওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারকে িচঠি পাঠানো হয়েছে। পাহাড়ে ফের গোর্খাল্যান্ডের উত্তাপ বাড়ছে। এদিকে অনিত থাপা এবং তাঁর দল বিমল গুরুংয়ের সঙ্গে সামিল হতে নারাজ। পাহাড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন বিমল গুরং এবং রোশন গিরিরা এমনই অভিযোগ করেছেন তাঁরা।

মমতা-অনিত বৈঠক

মমতা-অনিত বৈঠক

আগামীকাল নবান্নে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অনিত থাপার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। জিটিএ প্রধান অনিত থাপা রবিবারই কলকাতায় আসছেন। সোমবার তিনি পাহাড়ে পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এদিকে অনিত থাপার বিরুদ্ধেও সুর চড়াতে শুরু করেছেন রোশন গিরিরা। ইতিমধ্যেই মোর্চা বেরিয়ে এসেছে জিটিএ চুক্তি থেকে। আরও কোনও দল বেরিয়ে এসে আর চুক্তির কোনও অর্থই থাকবে না বলে বার্তা দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+