ইসলামপুরে জন সংযোগ যাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোলে তুলে নিলেন শিশুকে

উত্তর দিনাজপুরে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি ছিল। পর দিনই ওই জেলায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসূচি বদল করে হাঁটলেন মুখ্যমন্ত্রী। দুপাশের সাধারণ মানুষকে নমস্কার করলেন। কোলে তুলে নিলেন ছোট্ট শিশুকে।

রাহুল গান্ধীর কর্মসূচির পাল্টা কি মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কারণ, কর্মসূচি বদল করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দীর্ঘ এক কিলোমিটার পথ হেঁটেছেন। ইসলামপুরে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী। বেলা ১১ টার পর চোপড়ায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নামে। সেখান থেকেই তিনি হাঁটতে শুরু করেন। প্রথমে ঠিক ছিল প্রায় এক কিলোমিটার পথ মুখ্যমন্ত্রী হাঁটবেন।

ইসলামপুরে জন সংযোগ যাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোলে তুলে নিলেন শিশুকে

এদিন রাস্তার দুপাশে বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হাত নাড়তে থাকেন। শুধু তাই নয়, দু'পাশের মানুষকে হাতজোড় করে নমস্কার করেন। তাদের অভিবাদন গ্রহণ করেন। একটি ছোট্ট শিশুকে নিয়ে তার অভিভাবক এসেছিলেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে যান। ছোট্ট শিশুকে কোলে তুলে নিলেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষদের সঙ্গে কথা বললেন। জনসংযোগ করতে তিনি বরাবর পটু। আরও একবার সেই পথ বেছে নিলেন মুখ্যমন্ত্রী। স্কুলের ছাত্রছাত্রীরাও উপস্থিত হয়েছিল। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড। ' আমরা দিদির সবুজ সাথী' এই বক্তব্য লেখা ছিল প্ল্যাকার্ডে। তাদের উদ্দেশ্য হাত নাড়েন। সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান তিনি।

উত্তরবঙ্গে সরকারি প্রশাসনিক কর্মসূচিতে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ জেলায় তাঁর সফর রয়েছে। গতকাল চোপড়ায় জনসংযোগ যাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর এদিন ইসলামপুরেও একইভাবে জনসংযোগ যাত্রা করলেন তিনি।

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা চোপড়া থেকে ইসলামপুর হয়ে বিহারে ঢুকেছিল। বহু মানুষ সেখানে যোগ দিয়েছিলেন। সেই একই পথে কি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটলেন? ভোটব্যাঙ্কের কারণে উত্তরবঙ্গে এবার বিশেষ নজর দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রাথমিক কর্মসূচি কি এই জনসংযোগ যাত্রা? প্রশ্ন থাকছে ওয়াকিবহাল মহলে।

রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে। সেখানেও তিনি পায়ে হেঁটে সভাস্থলে যাবেন। এমন কথা জানা গিয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বিগত কর্মসূচিগুলি খুবই ভালো হয়েছে। এ কথা জানান তিনি। কিন্তু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সম্পর্কে কোনও কথা বলেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+