Mamata Banerjee: আজ থেকে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, মমতার সভার দিনেই শিলিগুড়িতে শুভেন্দু
ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছেন না। আজ থেকেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সাতদিন সেখানে থাকবেন তিনি। উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজই তিনি চলে যাবেন কালিম্পংয়ে।
কালিম্পংয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভাও রয়েছে শিলিগুড়িতে। আগামী ৭ তারিখ একটি বিয়ের অনুষ্ঠােন যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ তারিখ আলিপুরদুয়ারে সভা রয়েছে তাঁর।

তারপর পর ১১ তারিখ সভা রয়েছে বানারহাটে। তারপরে ১২ তারিখে শিলিগুড়িতে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেদিই আবার শিলিগুড়িেত সভা করবেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। মমতার সভার দিনেই সভা করবেন তিনি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
একই দিনে শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছে। লোকসভা ভোটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফর বলে মনে করা হচ্ছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সেকারণে শুভেন্দু অধিকারী এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications