Mamata Banerjee: 'বিজেপি সবচেয়ে বড় চোর' , শিলিগুড়ির সভা থেকে ফের মোদীকে তোপ মমতার
লোকসভা ভোটের প্রচারে শিলিগুড়ি থেকে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তীব্র নিশানা করেছেন বিজেপিকে। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ফের সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি সবচেয়ে বড় চোর।
শনিবার জলপাইগুড়ির সভায় আবেগ প্রবণ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন কী অপরাধ করল তৃণমূল কংগ্রেস যে গোটা উত্তরবঙ্গ বিজেপিকে ভোট দেয়। উত্তরবঙ্গের সব আসন বিজেপি পেল কি দোষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কী দিয়েছে এতোদিন ধরে বিজেপি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন দিল্লির ভোটপাখিরা এসে নাটক করছেন। বলছেন বেছেবেছে গ্রেফতার করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন উল্টো করে ঝুলিয়ে দেবেন। আর আমি বলছি এবার বিজেপিকে আমরা ঝটকা দেব।
গতলোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের কোনও আসনই তৃণমূল কংগ্রেস পায়নি। এমনকী বিধানসবা নির্বাচনেও শিলিগুড়িতে হারতে হয়েছিল শাসক দলকে। ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে হারতে হয় তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেবকে। এদিন শিলিগুড়ির সভা থেকে গৌতম দেবকে দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখানে যা কাজ হয়েছে সেটা আমরাই করেছি তারপরেই কেন হারতে হল গৌতম দেবকে। সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন মমতা।
এদিন আবার কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন এনআইএ জানানোর ২ ঘণ্টার মধ্যে রাজ্য পুলিশ দুই জঙ্গিকে ধরে দিয়েছে। বিজেপি অবশ্য প্রশ্ন তুলেছে এতো জায়গা থাকতে বাংলায় এসে কেন আত্মগোপন করল দুই জঙ্গি। বাংলা জঙ্গিদের সেফ জোনে পরিণত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও গোটা দেশে একাধিক বিস্ফোরণের ঘটনায় বাংলা যোগ মিলেছিল। এমনকী সংসদে স্প্রে অ্যাটাক ঘটনাতেও বাংলা যোগ এসেছিল।
এককথায় বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সকলেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন। পাল্টা শুভেন্দু অধিকারীকে এই নিয়ে নিশানা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বলেছিলেন কারা এই সব জঙ্গি এলাকায় আমদানি করে তা সহজেই বোঝা যাচ্ছে। অধিকারী পরিবারের দিকে ইঙ্গিত করেছিলেন কুণাল ঘোষ।
এদিন উত্তরবঙ্গ থেকে আবারও এজেন্সিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন বিজেপি সবচেয়ে বড় চোর। গোটা দেশ তারা বেচে দিচ্ছে। এতোদিন ধরে তিনি এবং তাঁর সরকার সব কাজ করেছে। উত্তরবঙ্গে রেলের উন্নয়নের অধিকাংশ কাজই তিনি রেলমন্ত্রী থাকতে করেছেন। এখন সব গেরুয়া রং করে নিজেদের বলে দাবি করে চলেছে বিজেপি।












Click it and Unblock the Notifications