Mamata Banerjee: হঠাৎ দার্জিলিং সফর বাতিল মমতা বন্দ্যোপাধ্যায়ের! কারণ ঘিরে একাধিক জল্পনা

Bengal Cm Cancelled North bengal visit: শেষ মুহূর্তে দার্জিলিং সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ সোমবার দার্জিলিং ( Darjeeling) সফরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষমেশ মুখ্যমন্ত্রীর সেই সফর বাতিল হচ্ছে। ইতিমধ্যে নবান্নের তরফে মুখ্যমন্ত্রীর সফর বাতিলের কথা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে। কিন্তু হঠাত করে কেন দার্জিলিং সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

যদিও এই বিষয়ে নবান্নের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাত দার্জিলিং সফর বাতিল নিয়ে একাধিক জল্পনা রয়েছে। যার অন্যতম কারন করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা (Odisha Train Accident)। গত কয়েকদিন আগে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে যায় ওডিশার বালেশ্বর এলাকাতে। করমন্ডল এক্সপ্রেস এবং মালগাড়ির মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনা। আর তাতে এখনও পর্যন্ত ২৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Mamata Banerjee

মৃতদের মধ্যে বাংলার বহু মানুষ রয়েছে। শনাক্ত করা সম্ভব হয়নি বহু মানুষের দেহ। অনেক মানুষ বাংলার এখনও নিখোঁজ। এই অবস্থায় শহর ছাড়তে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই শোনা যাচ্ছে। পুরোটাই কলকাতায় থেকে মনিটারিং করতে চান তিনি। এমনকি প্রয়োজনীয় নির্দেশও যাতে নবান্ন থেকেই দিতে পারেন সে জন্যেই মুখ্যমন্ত্রী দার্জিলিং সফর রাতারাতি বাতিল করলেন বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

তবে ঘটনার সময় থেকে ট্রেন দুর্ঘটনার উপর নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরেই নবান্নের তরফে খোলা হয় কন্ট্রোল রুম। এমনকি রাতের মধ্যেই ঘটনাস্থলে দোলা সেন এবং মানস ভুঁইয়াকে যাওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পরের দিনে নিজেও ঘটনাস্থলে হেলিকপ্টারে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সরজমিনে ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। এমনকি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee in a press conference

অন্যদিকে আজ সোমবার বিমানবন্দরে আটকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি হাজিরা দেওয়ার জন্যে নোটিশও দেওয়া হয়েছে ইডির তরফে। এই মুহূর্তে নবজোয়ার কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় রুজিরাকে হাজিরার নোটিশ এবং বিমানবন্দরে আটকানোর বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। এই বিষয়টিকেও মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফর বাতিলের অন্যতম কারণ হিসাবেও দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+