জিটিএ নির্বাচন ২-৩ মাসের মধ্যেই, পাহাড়ে সর্বদল বৈঠক করে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

দুই থেকে তিন মাসের মধ্যে জিটিএ নির্বাচন হবে। পাহাড়ের সমস্ত দলের সঙ্গে বৈঠকের পর ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুই থেকে তিন মাসের মধ্যে জিটিএ নির্বাচন হবে। পাহাড়ের সমস্ত দলের সঙ্গে বৈঠকের পর ভোটের বাদ্যি বাজিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বৈঠক শেষে তিনি বলেন, পাহাড়ের সমস্ত পার্টিই চায় জিটিও নির্বাচন হোক অবিলম্বে। তাঁদের সবার পরামর্শ মেনে আমরা পাহাড়ে জিটিএ নির্বাচন করতে চাইছি।

জিটিএ নির্বাচন ২-৩ মাসের মধ্যেই, পাহাড়ে সর্বদল বৈঠকে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এদিন সর্বদল বৈঠকে হাজির হয়েছিলেন পাহাড়ের প্রায় সমস্ত দলই। দার্জিলিং পুরসভা নির্বাচনে জয়ী হামরো পার্টি থেকে শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চা, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও ছিলেন এই বৈঠকে। জিটিএ ভোট নিয়ে সমস্ত দলই সম্মতি প্রকাশ করেন। সেইমতো পাহাড়ে ভোটের প্রস্তুতি শুরু করে দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জিটিএ নির্বাচন স্থগিত হয়ে আছে। প্রশাসক দিয়ে চলছে জিটিএ। উন্নয়ন প্রভাবিত হচ্ছে। তাই জিটিএ নির্বাচন করা জরুরি। সমস্ত দলই একই মত পোষণ করেন বৈঠকে। মুখ্যমন্ত্রী বলেন, ভোট প্রক্রিয়া শুরু করে দেওয়া হচ্ছে। দু-তিনমাসের মধ্যে ভোট হবে জিটিএ-র। পাহাড়ের এই নির্বাচনে শান্তিপূর্ণ লড়াই চান তিনি। পাহাড়ে যাতে শান্ত বজায় থাকে, সেই বার্তা সমস্ত দলের কাছেই জানান মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেই গোর্খা জনমুক্তি মোর্চা অবস্থান বদল করে পৃথক রাজ্যের দাবি থেকে সরে আসার কথা জানায়। পরিষ্কার করে মোর্চা নেতা জানিয়ে দেন, তারা বাংলার অধীনে থেকে স্বায়ত্তশাসনের পক্ষে। এরপরেই জিটিএ নির্বাচন অবিলম্বে করার প্রসঙ্গ উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, সমস্ত রাজনৈতিক দলের কাছেই আমার আর্জি, পাহাড় থেকে শুরু করে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শান্তি বজায় রাখতে হবে। শিলিগুড়িতে যেমন শান্তিপূর্ণ ভোট হয়েছে, দার্জিলিংয়ের পাহাড়ে জিটিএ নির্বাচনে একইভাবে ভোটের পক্ষে তিনি। তিনি এদিন বৈঠকে দার্জিলিং পুরসভায় জয়ের জন্য অজয় এডওয়ার্ডসের হামরো পার্টিকে শুভেচ্ছা জানান। এদিন বৈঠকে পুরসভার চেয়ারম্যান রীতেশ পোর্টেল উপস্থিত ছিলেন।

সম্প্রতি পুর নির্বাচনে পাহাড় রাজনীতিতে বিরাট পরিবর্তন ঘটে গিয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চাকে হারিয়ে পাহাড়ে উত্থান হয়েছে হামরো পার্টির। মাত্র তিনমাস আগে আত্মপ্রকাশ করেই পাহাড়ের শাসনভার হাতে তুলে নিয়েছে তারা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তাঁরা বৈঠকে উপস্থিত হন। এই বৈঠক থেকেই জিটিএ নির্বাচনের দামাম বেজে যায়। তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদল বৈঠক করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+