Mamata Banerjee: আলিপুরদুয়ারের সভা থেকেই বোমা মুখ্যমন্ত্রীর! টাকা চাইলেই হবে এফআইআর
Mamata Banerjee: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন! বছরের শুরুর দিন থেকেই কার্যত ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী। কোথাও কোনও খামতি রাখতে চাইছেন না। এই অবস্থায় উত্তরবঙ্গের একাধিক সরকারি প্রকল্প বাস্তবায়নের অস্বাভাবিক দেরি! তা দেখেই চরম ক্ষুব্ধ রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
আধিকারিকদের স্পষ্ট বার্তা, সরকারি কাজে কোনও ভাবেই ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না। প্রত্যেকের কাজের উপর নজরদারি করা হচ্ছে বলেও এদিন স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দোপাধ্যায়। আর এই সফরে এদিন আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করেন।

আর সেই বৈঠক থেকেই সরকারি কাজের গাফিলতি নিয়ে চরম উষ্মা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন এত সময় লাগছে কাজ শেষ করতে। কাজের নিরিখে প্রত্যেকের উপর নজরদারি রাখা হচ্ছে। আলিপুরদুয়ার থেকে কলকাতার দূরত্ব অনেকটাই বেশি নয় বলেও এদিন আধিকারিকদের মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, এক সেকেন্ডে এখন যোগাযোগ করা যায়। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমরা প্রত্যেকটা কাজের নজরদারি করা হয় বলেও মন্তব্য প্রশাসনিক প্রধানের। অন্যদিকে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে টাকা নেওয়ার ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে প্রশাসনিক প্রধানের কাছে। এই বিষয়ে এদিন ফের একবার সবাইকে= সতর্ক করে দেন। বলেন, সরকারি প্রকল্পের জন্য এক পয়সা কাউকে দেওয়ার প্রয়োজন নেই। এরপরেও অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এফআইআর হবে বলেও এদিন কার্যত স্পষ্ট হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee: প্রকল্প রূপায়নে অনেক দেরি
আলিপুরদুয়ার থেকেই প্রশাসনিক সভা থেকেই এদিন মুখ্যমন্ত্রী বলেন ৪৪১টি প্রকল্পের মধ্যে ৩০৩ টি শেষ হয়েছে। ১০৮টি প্রকল্পের কাজ সময়ে শেষ হয়নি। ৩০টি প্রকল্প ১ থেকে ৩ বছরের মধ্যেও শেষ হয়নি। কেন হয়নি? সে বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে প্রকাশ্যে তথ্য জানতে চান মুখ্যমন্ত্রী। এমনকি সংশ্লিষ্ট দফতর যাতে সেই কাজ দ্রুত শেষ করে সে নির্দেশও দেন। একই সঙ্গে নির্দিষ্ট সময়ে কাজ করতে না পারার জন্য রীতিমত ধমক দিতেও শোনা যায়।
বলেন, একদিন জেলায় এসে মুখ্যসচিব যদি পাঁচ, ছ'টা জায়গায় যেতে পারে তাহলে বিডিওরা কেন পারছেন না? কেন এমন গাফিলতি? তা যে আর মানা হবে না তা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নির্দেশ সপ্তাহে একদিন গ্রামে ফিল্ড ওয়ার্কে যেতে হবে বিডিও-সহ প্রশাসনিক আধিকারিকদের। অন্যদিকে দ্রুত কাজ করে যাতে কোনও বিপদ না হয় সে বিষয়টিও সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, মানুষের কাজে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications