চাকরি দাবিতে অনশনে টেট উত্তীর্ণরা, মালবাজারে কী বললেন মুখ্যমন্ত্রী

চাকরি দাবিতে অনশনে টেট উত্তীর্ণরা, মালবাজারে কী বললেন মুখ্যমন্ত্রী

একদিকে শহর যখন উত্তাল টেট উত্তীর্ণদের আন্দোলনে। কখন রাজ্যের প্রশাসনিক প্রধান রয়েছেন উত্তরবঙ্গে। সেখানে বিসর্জন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে চাকরি দিচ্ছেন। তবে শহরের আন্দোলনের ঘটনা নিয়েও খোঁজ নিচ্ছেন তিনি। মালবাজার থেকেই তিনি সাংবাদিকদের জানিয়েছেন টেট নিয়ে কী হবে সেটা আদালতকে জিজ্ঞাসা করুন আদালতের নির্দেশে সব হচ্ছে।

কী বললেন মমতা

কী বললেন মমতা

গতকাল থেকে মালবাজারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উত্তরবঙ্গ সফর শুরুর আগেই টেট উত্তীর্ণরা। দুপুর ১২টা থেকে করুনাময়ীতে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। ২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে আন্দোলননে অনড় রয়েছেন চাকরি প্রার্থীরা। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে গিয়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তবে তিিন এই নিয়ে বিশেষ মন্তব্য নারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই নিয়ে বেশি কিছু বলবনা কারণ এটা আদালতের বিচারাধীন বিষয়। আদালতকে জিজ্ঞাসা করুন।

টেট উত্তীর্ণদের দাবি খারিজ পর্ষদের

টেট উত্তীর্ণদের দাবি খারিজ পর্ষদের

টেট উত্তীর্ণদের দাবি খারিজ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, যাঁরা বিক্ষোভ করছেন তাতে রাজনৈতিক ইন্ধন রয়েছে। বিক্ষোভকারীদের অনৈতিক দাবি কিছুতেই মানা হবে না। তাঁরা ২ বার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছেন। তাঁদের অন্যয্য দাবি কিছুতেই মেেন নেবে না পর্ষদ। উল্টে তাঁদের আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন তিনি।

অনড় চাকরি প্রার্থীরা

অনড় চাকরি প্রার্থীরা

এদিকে চাকরির দাবিতে বিক্ষোভে অনড় টেট উত্তীর্ণরা। তাঁদের দাবি ২০১৪ সালে টেট পরীক্ষায় পাশ করার পরেও তাঁদের চাকরি দেওয়া হয়নি। আবার নতুন করে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগে তাঁদের নিয়োগপত্র দিতে হবে তারপরে পরের নিয়োগ করতে হবে এমনই দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। চাকরি না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন জারি রাখবেন বলে জানিেয়ছেন। ইতিমধ্যেই ৫ জন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। অনশন আন্দোলন শুরু করেছেন চাকরি প্রার্থীরা।

বিজেপির সমর্থন

বিজেপির সমর্থন

সকালেই টট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সমর্থন জািনয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি মমতা সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন। দুপুর থেকে ধীরে ধীরে বিজেপি নেতাদের আনাগোনা শুরু হয়েছে টেট পরীক্ষার্থীদের আন্দোলন স্থলে। তাঁদের বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+