টাটাদের আমি তাড়াইনি-সিপিএম তাড়িয়েছে, উত্তরবঙ্গে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দাবি মমতার

টাটাদের আমি তাড়াইনি-সিপিএম তাড়িয়েছে, উত্তরবঙ্গে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দাবি মমতার

শিলিগুড়ির বিজয়া সম্মিলনির মঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যয়ের। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেছেন তিনি পশ্চিমবঙ্গ থেকে টাটাদের তাড়াননি। সিপিএম টাটাদের তাড়িয়েছে। এক প্রকার সিঙ্গুর আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন তিনি চান কর্মসংস্থান। তিনি জোর করে জমি দখলের বিরোধিতা করেছিলেন মাত্র।

টাটাদের আমি তাড়াইনি

টাটাদের আমি তাড়াইনি

শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'অনেতে ভুল কথা বলছেন। টাটাদের আমি তাড়িয়েছি বলছেন। কিন্তু টাটাদের আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আমি চাই অনেক কর্মসংস্থান। সিপিএম জোর করে জমি নিয়েছিল। আমরা সেটা ফিরিয়ে দিয়েছি। ' সিঙ্গুরের জমি আন্দোলন িনয়ে এক প্রকার বিস্ফোরক দাবি করে বসেছেন তিিন। কারণ সিঙ্গুরে টাটাদের কারখানার প্রতিবাদ জানিয়েই অনশন আন্দোলন করেছিলেন তিনি। আর সেই জমি আন্দোলনের জেরে ২০১১ সালে বাম শাসনের পতন ঘটিয়ে ক্ষমতায় আসা মমতার।

আমি শিল্প চাই

আমি শিল্প চাই

এদিন তিনি বলেছেন আমরা জোর করে জমি দখলের বিরোধিতা করেছিলাম। সেই জমি ফিরিয়ে দিয়েছি। রাজ্যে শিল্প চায়। পশ্চিমবঙ্গে শিল্পপতিদের মধ্যে বৈষম্য করা হয় না। তিনি বলেছেন আমি চাই আরও বেশি করে রাজ্যে শিল্প আসুক। আর বেশি রাজ্যে কর্মসংস্থান চাই। পঞ্চায়েত ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সিঙ্গুর আন্দোলন নিয়ে কার্যত দায় সিপিএমের ঘাড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তীব্র প্রতিক্রিয়া সুজনের

তীব্র প্রতিক্রিয়া সুজনের

মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জািনয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিিন তীব্র নিশানা করে বলেছেন একেবারে মিথ্যে কথা বলছেন। সিঙ্গুরে কি ঘটেছিল সেকথা সকলেই জানেন। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন থমকে গিয়েছে। তিনিই প্রথম দাবি তুলেছিলেন শিল্প নয় কৃষি চাই। তার জেরেই টাটাদের কারখানা বন্ধ হয়ে গিয়েছে। তারা অন্য রাজ্যে চলে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। বামেদের বিরুদ্ধে এখন মিথ্যে কথা বলা হচ্ছে অভিযোগ করা হয়েছে।

তীব্র নিশানা বিজেপির

তীব্র নিশানা বিজেপির

মমত বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। তিনি অভিযোগ করেছেন, যাঁর নীতি ছিল শিল্প নয় কৃষি চাই। তিনি টাটাদের তাড়াননি বলছেন। সবচেয়ে বড় িমথ্যেবাদী মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন বলে দাবি করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও। তিনিও মমতার এই সিঙ্গুর আন্দোলন নিেয় মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+