Mamata Banerjee: 'দিল্লিতে সরকার তৈরি করবে বাংলাই', কোচবিহারে অশান্তি নিয়ে নিয়ে চরম হুঁশিয়ারি মমতার

কোচবিহারের সভা থেকে ফের বিজেপিকে চরম হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপি নেতা নিশীথ প্রামাণিককে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোচবিহারে এবার কোনও অশান্তি হলে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না। এমনকী দলের নেতাদেরও তিনি সতর্ক করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি বিজেপিকে ইঙ্গিত করে বলেছেন, যতই চেষ্টা করুক গেরুয়া শিবির এখানে কিছু করতে পারবে না। বাংলাই দিল্লিতে সরকার গড়বে। প্রসঙ্গত উল্লেখ্য এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তিনি অভিযোগ করেছেন, রাজ্যের সব টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার। রাজ্যে কাছ থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে আর রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে।

Mamata Banerjee at Dinhata Election Rally

গত কয়েকদিন ধরেই দিনহাটায় তীব্র অশান্তি ছড়িয়েছে। নিশীথ প্রামাণিকের সঙ্গে উদয়ন গুহর বিবাদ নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দিনহাটায়। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল উদয়ন গুহ-র দলবলের বিরুদ্ধে। তারপরেও দফায় দফায় অশান্তি ছড়িয়েছে দিনাহাটায়। বিধানসভা ভোটের সময়ও কোতবিহারের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। শীতলকুচিতে গত নির্বাচনে ভোটের লাইনে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে।

সেকারণে দিনহাটার সভা থেকে সরাসরি এই নিয়ে বিরোধীদের নিশানা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাংলারা মানুষের জন্য ইচ্ছে করে টাকা দিচ্ছে না মোদী সরকার। আর বাংলাকে চোর চোর বলে অপমান করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন বাংলার মানুষের বাড়ির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভূপতিনগরে এনআইএ যে দুই তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে তার তীব্র সমালোচনা করেছেন তিনি। সেই সঙ্গে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েেছন কোনও নেতার গায়ে হাত পড়লে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যদি কোনও তৃণমূল নেতাকে গ্রেফতার করা হবে তাহলে ভয় নেই তাঁর পরিবারের লোকেরা সেই বুথে তৃণমূলের এজেন্ট হবে। কোনও ভাবে আটকানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আবার পুলিশকে নিশানা করতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত আইপিএস অফিসারকে বীরভূমে প্রার্থী করেছে বিজেপি। নাম না করে সেটা নিয়ে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন কিছু কিছু পুলিশ রয়েছে যাঁরা বিজেপির প্রতি পক্ষপাত করছে। সকলে খারাপ নয় সেকথাও বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+