বঙ্গভঙ্গ নয়, বঙ্গ সঙ্গ চায়, অনন্ত মহারাজকে পাশে নিয়ে পঞ্চায়েত ভোটের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা মমতার

বঙ্গভঙ্গ নয়, বঙ্গ সঙ্গ চায়, অনন্ত মহারাজকে পাশে নিয়ে পঞ্চায়েত ভোটের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা মমতার

উত্তরবঙ্গ ভাগের দাবি তুলেছে বিজেপি। শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর সভা থেকে এই বাংলা ভাগের রাজনীতি নিয়ে বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে। কিন্তু বঙ্গ ভঙ্গ নয়, বঙ্গ সঙ্গ চায় বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য শিলিগুড়িতে বিজয়া সম্মীলনীর মঞ্চে উপস্থিত ছিলেন রাজবংশী সম্প্রদায়ের প্রভাবশালী নেতা অনন্ত মহারাজ। পঞ্চায়েত ভোটের আগে মমতার মঞ্চে অনন্ত মহারাজের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূ্র্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বঙ্গ ভঙ্গ নিয়ে কড়া বার্তা মমতার

বঙ্গ ভঙ্গ নিয়ে কড়া বার্তা মমতার

শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিজেপির বঙ্গ ভঙ্গের দাবি নিয়ে তীব্র নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যয়। তিনি অভিযোগ করেছেন বেশ কিছুদিন ধরে বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে। তাঁদের সতর্ক করে দিয়ে মমতা বলেছেন কোনও প্ররোচনা এবং অপপ্রচারে কান দেবেন না। দক্ষিণ এবং উত্তর দুই িনয়েই বাংলা। বঙ্গ ভঙ্গ চায় না । বঙ্গ সঙ্গ চায়। যাঁরা বাংলা ভাগের চেষ্টা করছেন তাঁদের িকছুতেই সেই উদ্দেশ্য সফল হবে না। বাংলা এক ছিল একই থাকবে বলে এক প্রকার বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

মমতার মঞ্চে অনন্ত মহারাজ

মমতার মঞ্চে অনন্ত মহারাজ

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মিলনীর মঞ্চে উপস্থিত ছিলেন কোচবিহারের রাজবংশী সম্প্রদায়ের নেতা অনন্ত মহারাজ। মমতার মঞ্চে তাঁর উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে মার্চ এপ্রিল মাসে যেখানে পঞ্চায়েত ভোট করানোর কথা হচ্ছে। কোচবিহারে একটা বড় অংশের ভোট রয়েছে রাজবংশী সম্প্রদায়ের। সেখানে অনন্ত মহারাজের উপস্থিতি সেই ভোট ব্যাঙ্কের দিকেই ইশারা করছে।

উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের তোরজের

উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের তোরজের

দুর্গাপুজোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ করে উত্তরবঙ্গ সফরকে অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সামনেই পঞ্চায়েত ভোট করানোর কথা হচ্ছে। পুরসভা ভোটের মতই পঞ্চায়েত ভোটেও জয় পেতে মরিয়া টিএমসি। উত্তর বঙ্গ নিয়ে একটু চিন্তা রয়েছে শাসক দলের। তার উপরে একের পর এক নেতার দুর্নীতিতে নাম জড়িয়ে পড়া থেকে গ্রেফতারি। তাতে একটু চাপেই রয়েছে শাসক দল। সেকারণে প্রথম থেকে পঞ্চায়েত ভোটের জয়ের ধারা বজায় রাখতে ময়দানে নেমেছেন টিএমসি সুপ্রিমো।

উত্তরবঙ্গে উন্নয়নের বার্তা

উত্তরবঙ্গে উন্নয়নের বার্তা

উত্তরবঙ্গে আবারও উন্নয়নের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, উত্তরবঙ্গের আরো উন্নয়ন হবে। আরো বেশি করে উন্নয়নের পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তরবঙ্গে। বাড়বে কর্মসংস্থান। রাজ্য সরকার আরো বেশি করে চাকরি দিতে চায়। আরো বেশি করে সকলে চাকরি হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এক নভেম্বর থেকে গোটা রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার। সেখানে সকলকে নিজের সমস্যা নিয়ে জানানোর অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+