Mamata Banerjee: বাংলায় লুকিয়ে ছিল, ২ ঘণ্টায় ধরে দিয়েছে রাজ্য পুলিশ, বেঙ্গালুরু কাণ্ড নিয়ে NIA-কে নিশানা মমতার
বেঙ্গালুরু বিস্ফোেরণ কাণ্ডে রাজ্য থেকে গ্রেফতার হয়েছে দুই চক্রী। সেই ঘটনা নিয়ে ফের এনআইএ-কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন বাংলায় লুকিয়ে ছিল কর্নাটকের দুই জঙ্গি। রাজ্য পুলিশ ২ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করে এনআইএ-র হাতে তুলে দিয়েছে।
রাজ্য পুলিশ অভিযুক্তদের ধরে দিয়েছে। আর বাংলার মানুষ শান্তিতে থাকুক সেটা চায় না বিজেপি। সেকারণে কারণে অকারণে এজেন্সি হানা দিচ্ছেয। বাংলার মানুষ ভালো থাকলে বিজেপির সহ্য হয় না। প্রসঙ্গত রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিকবার প্রশ্ন তোলা হয়েছে। রাজ্য পুলিশ শাসক দলের মদতে কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

দিনহাটার সভা থেকে কেন্দ্রীয় এজেন্সিকে ফের নিশানা করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন বিজেপি কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে মধ্যরাতে এনআইএ-র তল্লাশি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে। মধ্যরাতে পরিকল্পনা করে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি প্রকাশ্যে এমনই অভিযোগ করেিছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এনআইএ-এসপির সঙ্গে গোপনে বিজেপি নেতা জিতেন তিওয়ারি বৈঠক করেছেন বলেও অভিযোগ করেছিলেন তিনি।
সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধও মামলা করার পরিকল্পনা করা হচ্ছে। যদিও তাতে তার কিছু এসে যায় না। উল্টে তিনি দাবি করেছেন তাঁর বিরুদ্ধে মামলা করলে তিনি গর্বিত হবেন। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য থেকে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড গ্রেফতারের ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। তারা অভিযোগ করেছে বাংলা ক্রমশ জঙ্গিদের আঁতুরঘরে পরিণত হচ্ছে। তিিন বলেছেন বাংলার বলে অপপ্রচার করছে বিজেপি।
যাঁরা গ্রেফতার হয়েছে তারা কেউ বাংলার বাসিন্দা নন। তারা কর্নাটকের বাসিন্দা। যাঁরা বলছেন বাংলা সেফ নয়। তাঁরা আগে বলুন দিল্লি সেফ কিনা, উত্তর প্রদেশ সেফ কিনা, গুজরাত সেফ কিনা। বাংলার মানুষ শান্তিতে থাক সেটা সহ্য করতে পারছে না বিজেপি। সেকারণে এই সব অপপ্রচার চালাচ্ছে তারা। গত ১ তারিখ বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের পর দুই মাস্টামাইন্ড দিঘায় লুকিয়ে ছিলেন। একটি হোটেলে তারা পরিচয় গোপন করে ছিলেন। ভুয়ো পরিচয় পত্র দিয়ে আধারকার্ড প্যানকার্ড, ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছিল তারা।












Click it and Unblock the Notifications