Mamata Banerjee: কোচবিহার কেন্দ্র 'উপহার' পেয়ে মদন মোহন মন্দিরে মমতা
Mamata Banerjee: কোচবিহারে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার সকালে রেল দুর্ঘটনার খবর পেয়েই উত্তরবঙ্গে ছুটে যান তিনি। তিনি প্রথমে রেল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান। এরপর তিনি সেখানে পরিস্থিতি দেখে তাঁদের চিকিৎসার সুবন্দোবস্ত করে দেন। চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনও গাফিলতি না হয়, সে ব্যাপারে পরামর্শ দেন হাসপাতাল কর্তৃপক্ষকে।
এরপর মুখ্যমন্ত্রী সোজা কোচবিহারের উদ্দেশে রওনা হন। রাত ন'টা নাগাদ কোচবিহারে পৌঁছে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তাঁর (Mamata Banerjee) কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গের মধ্যে একটি সিট কোচবিহারে জয়ী হয়েছে তৃণমূল।

বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী। সেই কারণে আগামিকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন মন্দিরে পুজো দেবেন মমতা। তিনি বলেন, মা মাটি মানুষের জন্য পুজো দেব।
এছাড়াও এই লোকসভা আসনটি তৃণমূল পাওয়ায় কোচিহারের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার পর মমতা ছোট একটা মিটিং করবেন কোচবিহার জেলা নেতৃত্বের সঙ্গে। সেখান থেকে কলকাতায় ফিরে যাবেন কি না, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
সোমবার সকালে ফাঁসিদেওয়ায় মালগাড়ির সঙ্গে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে ক্রমশ। সকালে সেই খবর পেয়েই উত্তরবঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন মমতা। রেলের বিরুদ্ধে একাধিক অভিযোগও তুলে ধরেন তিনি। কেন কবচ নেই, সেই প্রশ্নও তুলেছেন তিনি। পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গিয়ে আহতদের সঙ্গে দেখাও করেন তিনি।












Click it and Unblock the Notifications