Mamata Banerjee: কার্শিয়াংয়ে চা শ্রমিকদের পোশাকে চা বাগানে মমতা, গাইলেন গান-তুললেন চা-পাতা
পাহাড়ে পৌঁছতেই ফের অন্যমুডে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রোদ ঝলমলে পাহাড়ে বৃহস্পতিবার কার্শিয়াংয়ে একটি চা-বাগানে হঠাৎই ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চ-শ্রমিকদের পোশাক পরে তাঁদের সঙ্গে চা-বাগানে ঢুকে পড়েন তিনি।
চা শ্রমিকদের সঙ্গে চা-বাগানে ঢুকে তিনি চা তোলেন। তাঁদের সঙ্গে গানও করেন তিনি। একেবারে নেপালি ভাষায় গান ধরেন চা-বাগানের শ্রমিকরা। তিনিও সুরমেলান তাতে। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান চা বাগানেরি একটি চায়ের দোকানে। সেখানে কার্শিয়াংয়ের পুলিশ সুপার এবং জেলা শাসকলের সঙ্গে বৈঠক করেন তিনি।

খোঁজ খবর করেন চা-শ্রমিকরা ঠিক মতো জমির পাট্টা পেয়েছেন কিনা। চা-পানের বিরতির মাঝেই চা-শ্রমিকদের নিয়ে খোঁজ খবর নেন তিনি। কথা বলেন তাঁদের সঙ্গে। লোকসভা ভোটের কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফর বলে মনে করা হচ্ছে।
বিধানসভা ভোটে চা বাগানে খুব একটা ভাল ফল করেনি তৃণমূল কংগ্রেস। সেকারণেই লোকসভা ভোটের আগে চা বাগানে বিশেষ নজর দিয়েছেন তিনি। ৭ দিনের উত্তরবঙ্গ সফরে চা-বাগানে বিশেষ জোর দিতেই তাঁর এই হঠাৎ চা-বাগানে ভ্রমণ বলে মনে করা হচ্ছে। চা বাগানের শ্রমিকদের মন জয়েই মমতার এই জনসংযোগ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য যতবারই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন ততবারই তাঁকে অন্য মেজাজে দেখা গিয়েছে। কখনও রাস্তার ধারের মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন, কখনও আবার রাস্তার ধারের চায়ের দোকানে ঢুকে গিয়ে চা কিনেছেন। কখনও আবার দেখা গিয়েছে দার্জিলিংয়ে ম্যালের ধারে চা কিনেছেন।












Click it and Unblock the Notifications