ফুচকা তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দার্জিলিংয়ের স্টলের সেই ভিডিও ভাইরাল

ফুচকা তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দার্জিলিংয়ের স্টলের সেই ভিডিও ভাইরাল

মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় মাতিয়ে দিলেন। কখনও তিনি প্রশাসক হয়ে পাহাড় উন্নয়নের বার্তা দিলেন, কখনও গাইলেন গান। কাফে হাউসে বসে গানের পরেই তিনি ধরা দিলেন দার্জলিংয়ের স্টলে স্টলে। জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পাহাড়ের এক ফুচকা স্টলে গিয়ে তিনি ফুচকা তৈরি করলেন। নিজে হাতে ফুচকা খাওয়ালেন সবাইকে।

ফুচকা তৈরি করে পরিবেশন করলেন মমতা

ফুচকা তৈরি করে পরিবেশন করলেন মমতা

বাংলার মুখ্যমন্ত্রী এসেছেন স্টলে, ব্যবসায়ীরা অতি উৎসুক। তাঁরা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আহ্লাদিত। তারপর যখন মুখ্যমন্ত্রী বললেন ফুচকা তৈরির কথা, তাঁরা অবাক তা শুনে। ফুচকা বিক্রেতারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আর মুখ্যমন্ত্রী নিজে একটা একটা ফুচকা তৈরি করে পরিবেশন করলেন সকলকে।

মুখ্যমন্ত্রীর এই কর্মকাণ্ড মুহূর্তে ভাইরাল

মুখ্যমন্ত্রীর এই কর্মকাণ্ড মুহূর্তে ভাইরাল

এদিন মুখ্যমন্ত্রী জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। তিন দিনের জন্য তিনি হিল স্টেশনে রয়েছেন। অনুষ্ঠান শেষেই তিনি সভাসদদের নিয়ে বেরিয়ে পড়েন দার্জিলিংয়ের পথে। সেখানে স্টলে স্টলে ঘুরে বিভিন্ন জিনিসপত্র দেখেন হাতে নিয়ে। তারপর ফুচকা স্টলে গিয়ে তিনি ফুচকা তৈরি করেন। শিশুদের পাশাপাশি উপস্থিত দর্শকদের পরিবেশন করেন ফুচকা। মুখ্যমন্ত্রীর এই কর্মকাণ্ড দৃষ্টি আকর্ষণ করে নেয় নেটিজেনদের।

মুখ্যমন্ত্রীর হাতের তৈরি ফুচকা খেলেন দর্শকরা

মুখ্যমন্ত্রীর হাতের তৈরি ফুচকা খেলেন দর্শকরা

মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুচকা তৈরির ছবি ভাইরাল হয়ে যায়। বাইরাল হওয়া ভিডিও-তে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং মল রোডের একটি ফুচকা স্টলে দাঁড়িয়ে ফুচকা তৈরি করছেন। তারপর ফুচকা বানিয়ে তিনি সেখানে উপস্থিত মানুষদের পরিবেশন করছেন। শিশুরা এবং উপস্থিত সকলে মুখ্যমন্ত্রীর হাতের তৈরি ফুচকা খেলেন অতি উৎসাহে।

মমতার মোমো মোড়ার ছবি ও ভিডিও ভাইরাল হয়

এর আগে মার্চ মাসে দার্জিলিং সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মোমো স্টলে গিয়েছিলেন সবাইকে অবাক করে। সেখানে তিনি মোমো তৈরি করবেন বলে বিক্রেতাদের কাছে 'আবদার' করেন। সেই মোমো মোড়ার ছবি ও ভিডিও ভাইরাল হয়। যেমন এদিন ফুচকা তৈরির ভিডিও নেট দুনিয়ায় আলোড়ন তুলে দেয়।

কফি হাউসের উদ্বোধনে গিয়ে গানের আড্ডায় মমতা

কফি হাউসের উদ্বোধনে গিয়ে গানের আড্ডায় মমতা

এদিন পাহাড় সফরে একেবারে অন্য মেজাজে পাওয়া যয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কাফে হাউসের উদ্বোধনে সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে আড্ডায় মাতেন, তাঁর সুরে সুর মিলিয়ে গান রবীন্দ্র সঙ্গীত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনেই মাত্র তিন মাসের মধ্যে দার্জিলিংয়ে তৈরি হয়েছিল রুফটপ ক্যাফে 'কাফে হাউস'। মঙ্গলবার সেই কফি হাউসের উদ্বোধনে গিয়ে গানের আড্ডায় অন্য মেজাজে পাওয়া যায় মুখ্যমন্ত্রীকে।

সাহেবের অনুরোধে গান গাইলেন মমতা

সাহেবের অনুরোধে গান গাইলেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চায়ের আড্ডায় অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বাঙালি গায়ক ও অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ও। সেই সাহেবের অনুরোধে গানও গাইলেন মমতা। সাহেবের সঙ্গে মেলালেন গলা। একেবারে ভিন্ন পরিবেশ তৈরি হয়ে গেল নিমেষে। মান্না দে'র গানের কথা মাথায় রেখেই কফি হাউস তৈরির প্রস্তাব দিয়েছিলেন মমতা, তা এদিন ফের জানিয়ে দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+