Mamata Banerjee: চা-বাগান থেকে চা তৈরি, চালসায় রাস্তা-জল নিয়ে একাধিক অভিযোগ শুনলেন মমতা
আগামীকাল উত্তরবঙ্গে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা ভোটের আগে প্রথম সভা। তার আগেই তিনি পৌঁছে গিয়েছেন সেখানে। বুধবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জনসংযোগ করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। হঠাৎ করে তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের সঙ্গে কথা বলেন।
চলে গিেয়ছিলেন চালসার একটি চা-বাগানে। সেখানে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। শুধু তাই নয় চালসার মঙ্গলবাড়িতে একটি চায়ের দোকানে গাড়ি থামিকে চা তৈরি করেন এবং তাঁর সঙ্গে থাকা সকলকে চা পান করান। নিজেও চা পান করেন। একেবারে পুরনো ছন্দে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

গতকালের পর আজ ফের একেবারে জনসংযোেগ দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতকাল তিনি চালসায় এক বৃদ্ধাশ্রমে পৌঁছে গিয়েছিলেন। সেখানকার আবাসিকদের সকলের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ জানতে চেয়েছিলেন। সরকারি সুযোগ সুবিধা তাঁরা ঠিক মতো পাচ্ছেন কিনা সেটাও জানতে চেেয়ছিলেন তিনি।
এরপর বুঝবার বেরিয়েই সোজা মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিলেন চালসায় একটি চা বাগানে। সেখানে সরাসরি তিনি চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। উত্তরবঙ্গে চা বাগান একটা বড় ভোট ব্যাঙ্ক। সেকারণে চা শ্রমিকদের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে সরাসরি চা-শ্রমিকদের সঙ্গে কথা বলেন। চা বাগানের শ্রমিকদের সমস্যা নিয়ে কথা বলেন তিনি। চা-বাগানের শ্রমিকদের দূরবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন কেন্দ্রের ১০ লক্ষ চা শ্রমিক বেকার হয়েছে।
চালসায় চা শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তিনি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁরা ঠিক মতো মিডডে মিল পাচ্ছে কিনা। সবরকম সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তা জানতে চান তিনি। সেখান থেকে আবার গাড়িতে যেতে যেতে হঠাৎই মঙ্গলবাড়িতে গাড়ি থামিয়ে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি চায়ের দোকানে ঢুকে পড়েন মমতা।
সেসম দোকানি একটু চমকেই গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দোকানে ঢুকে চা তৈরি করেন। তাঁর সঙ্গে আসা সকলের জন্য চা পরিবেশন করেন তিনি। ট্রেতে চায়ের কাপ সাজিয়ে দেন। নিজেও একটি কাগজের কাপে চা নিয়ে সেখানে বসে চা পান করেন। কথা বলেন বাসিন্দাদের সঙ্গে। মুখ্য মন্ত্রীর এই ধরনের জনসংযোগ নতুন নয় এর আগেও হয়েছে। আগেও পাহাড়ে এভাবেই জনসংযোগে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।












Click it and Unblock the Notifications