পাহাড়ের রাস্তায় মানুষের ভিড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, নাচে যোগ দিলেন
রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ। গোটা রাস্তা দিয়ে যেন মানুষের মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা গেল উত্তরবঙ্গে। জলপাইগুড়ির মেটেলিতে আজ রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গে ভোটের প্রচারে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই একাধিক জনসভা করে ফেলেছেন নেত্রী। উত্তরবঙ্গে সভা করে একদিনের জন্য কলকাতা ফিরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পয়লা বৈশাখের দিন ফের তিনি পৌঁছে গেলেন পাহাড়ে।

রবিবার বিকেল জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত টিয়া বন হেলিপ্যাডে অবতরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। এর পর তৃণমুল নেত্রী অংশ নেন এক বর্ণাঢ্য পদযাত্রায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হয়ে উচ্ছ্বসিত।
হেলিপ্যাড এলাকা থেকেই শুরু হল পদযাত্রা। আজ রবিবার বাংলা নববর্ষ। রাজ্যের বিভিন্ন জায়গাতেই নববর্ষের অনুষ্ঠান পালন করা হচ্ছে। এই অবস্থায় মেটেলিতেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পদযাত্রার একদম সামনেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচুর সাধারণ মানুষ উপস্থিত ছিলেন রাস্তায়। তাদের কাছে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। জন সংযোগ করেন তিনি।
স্থানীয়রা নাচের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানান। সেখানে তাদের সঙ্গে তৃণমূল নেত্রীও যোগ দেন। নাচে মেতে ওঠেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় মেটেলির এক বেসরকারী সংস্থার রিসোর্টে পৌঁছন তিনি। সেখানেই তিনি থাকবেন। প্রচার সভা করবেন তিনি৷
গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। পাহাড়ে বিজেপি একচেটিয়া সাফল্য পেয়েছে। এবার তৃণমূল মরিয়া হয়ে উঠেছে। তৃণমূল নেত্রী ধারাবাহিকভাবে সভা করছেন। জন সংযোগে জোর দিয়েছেন তিনি অনেক বেশি। পয়লা বৈশাখের দিনও তাঁকে সেই ভূমিকাতেই দেখা গেল।












Click it and Unblock the Notifications