লোকসভায় জিতে নতুন সরকার আনব, পঞ্চায়েতের প্রচারেও বিরোধী ঐক্যে অবিচল মমতা

বাংলায় কংগ্রেস-সিপিএমের বিরোধিতায় অবিচল থাকলেও লোকসভায় নতুন সরকার নিয়ে আসার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, মহাঘোঁট ভেঙে দিয়ে, লোকসভায় আমরা সবাই মিলে মহাজোট করব।

সম্প্রতি বিহারের পাটনায় বিরোধী ১৫টি দল মিলিত হয়েছিল। বিজেপি বিরোধী ঐক্যের সেই মঞ্চে কংগ্রেসের সঙ্গে ছিল তৃণমূল ও সিপিএমও। প্রশ্ন উঠেছে, জাতীয় স্বার্থে তৃণমূল, কংগ্রেস ও সিপিএম এক মঞ্চে এলেও, রাজ্যে কি সম্ভব তিন দলের এক মঞ্চে আসা। বিজেপির সঙ্গে লড়াইয়ে কি একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে পারবে কেউ?

mamata banerjee

এই অবস্থায় কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, রাজ্যে তাঁরা কেউ কাউকে ছাড়বেন না। কিন্তু জাতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে তাঁরা এক হয়ে লড়াই করবেন। অর্থাৎ রাজ্যে কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটের মতোই লোকসভা ভোটেও লড়াই করবে তৃণমূল।

মমতা এদিন বলেন, পঞ্চায়েত ভোট ও লোকসভা ভোটে বিজেপিকে হারিয়ে আমরা নতুন সরকার আনব। দিল্লিতে এবার বিজেপি শাসনের অবসান ঘটানোর ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী তিনি। রাজ্যে কংগ্রেস বা সিপিএম তাঁকে আক্রমণ করলেও জাতীয় ক্ষেত্রে তিনি যে এবার তাঁদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না, তা স্পষ্ট করে দিলেন তিনি।

mamata banerjee

এর আগেও তিনি বলেছিলেন, রাজ্যে কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে। জাতীয় স্তরে তাঁরা কংগ্রেসকে সমর্থন করবে। কর্নাটকে কংগ্রেসের জয়ের পর থেকেই তৃণমূল একটু একটু করে অবস্থান বদলেছে। যত লোকসভা ভোট এগিয়ে আসছে, তৃণমূল বুঝতে শুরু করেছে কংগ্রেস ভিন্ন বিজেপিকে হারানো যাবে না।

কংগ্রেসও আঞ্চলিক দলগুলিকে নিয়ে অনেকটাই নমনীয়। কিন্তু প্রদেশ কংগ্রেস তৃণমূল বিরোধিতা থেকে পিছু হটতে চায় না। রাজ্যে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। সেই নীতি নিয়েই প্রদেশ কংগ্রেস সভাপতি দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধেও।

mamata banerjee

এদিন মমতা সেই সূত্র ধরে বলেন, দেশের স্বার্থে আমরা বিজেপির বিরুদ্ধে বিভিন্ন দল এক মঞ্চে আসার চেষ্টা করছি। তারপর আমাকে নিশানা করতে ছাড়েনি কংগ্রেস ও সিপিএম। এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ও সিপিএম বিজেপির সঙ্গে মহাঘোঁট তৈরি করেছে তৃণমূলকে হারানোর জন্য। আমরা সেই মহাঘোঁট ভেঙে লোকসভায় মহাজোট তৈরি করব।

মমতা বলেন, আমি বলছি কোনো মহাঘোঁট হবে না, লোকসভা মহাজোটই হবে। আমরা জোট গড়েই বিজেপিকে হারাব। গণতান্ত্রিকভাবে বিজেপিকে বিদায় দেব জাতীয় রাজনীতি থেকে। এবার লোকসভা জিতে দিল্লিতে নতুন সরকার গড়ব আমরা। আমরা ইউনাইটেড ইন্ডিয়া গড়ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+