Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee: অল্পের জন্য রক্ষা পেলেন মমতা, দুর্যোগে কপ্টারের জরুরি অবতরণে পেলেন চোট

জলপাইগুড়ির সভা সেরে বাগডোগরা যাওয়ার সময় দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। ফলে হেলিকপ্টার জরুরি অবতরণ করাতে হয়। সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করার সময় চোট পেলেন মুখ্যমন্রীরু। এরপর প্রাথমিক চিকিৎসার করিয়ে কলকাতায় ফিরছেন তিনি।

দুর্যোগের মুখে পড়ে এদিন স্বল্পের জন্য রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী। জরুরি অবতরমের সময় ঝাঁকুনিতে চোট পান তিনি। সেবক এয়ারবেসে তাঁর কপ্টার জরুরি অবতরণ করার পর প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তাঁর পায়ে এবং কোমরে হালকা চোট রয়েছে। কলকাতায় নিয়ে এসে তাঁর পরবর্তী চিকিৎসা হবে।

bagdogra airport

সেবক এয়ারবেস থেকে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরে আনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্যোএয়পাধ্যায়কে। মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তি থেকে উড়েছিল কপ্টার। বাগডোগরা যাওয়ার পথে মাঝ আকাশে বিপাকে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। প্রবল বৃষ্টির মুখে পাইলট উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে কপ্টার অন্য দিকে ঘুরিয়ে সেবক এয়ারবেসে নামান।

মুখ্যমন্ত্রী মমতা বন্যো পাধ্যায়ের ওই কপ্টারে ছিলেন পাইলট ছাড়া আরো দু-জন। একজন মুখ্যমন্ত্রীর প্রধন নিরাপত্তারক্ষী ও এক সাংবাদিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনই কলকাতার ফেরার কথা ছিল। তিনটে নাগাগ তাঁর কলকাতা বিমানবন্দরে নামার কথা। কিন্তু তার মধ্যেই বিপত্তি ঘটাল প্রাকৃতিক দুর্যোগ।

এদিন সকাল থেকে জলপাইগুড়িতে বৃষ্টি চলছিল। বৃষ্টি খানিকটা কমতেই তিনি তড়িঘড়ি জনসভা শেষ করে বেরিয়ে পড়েন বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে। এদিন মাত্র ৪০ মিনিট বক্তব্য রেখেই তিন জলপাইগুড়ি থেকে বেরিয়ে পড়েন ১২টা ৫০ মিনিট নাগাদ। তখন তেমন বৃষ্টি হচ্ছিল না।

bagdogra airport

কিন্তু মুখ্যমন্ত্রীর বিমান ছাড়ার মুহূর্ত পরেই আকাশ কালো করে বৃষ্টি নামে। মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর কপ্টার তখন বৈকুণ্ঠপুরের জঙ্গল পার হচ্ছিল। সামনে ছিল কালো মেঘ। সেই সময় উপস্থিত বুদ্ধির পরিচয় দেন পাইলট ঘুরিয়ে দেন কপ্টারের অভিমুখ। ফলে রক্ষা পায় কপ্টারটি।

সম্পূর্ণ উল্টোদিকে ঘুরিয়ে যেদিকে পরিষ্কার আকাশ, সেদিকে নিয়ে যান কপ্টারটি। তারপর সেবক এয়ারবেসে জরুরিভিত্তিতে অবতরণ করে কপ্টারটি। এর ফলে মুখ্যমন্ত্রীর কপ্টার বিপদ এড়াতে সমর্থ হয়। কিন্তু মুখ্যমন্ত্রী কোমরে ও পায়ে হালকা চোট পান। কেননা জরুরি অবতরণের সময় ঝাঁকুনি হয়, সেই ঝাঁকুনিতেই চোট পান মুখ্যমন্ত্রী।

এরপর সড়কপথে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে তিনি বিশেষ বিমানে কলকাতায় ফেরেন। মুখ্যমন্ত্রী কলকাতার নামার পর চিকিৎসার বন্দোবস্ত করা হয়। তবে আঘাত গুরুতর নয়। মুখ্যমন্রীার সুস্থ রয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+