North Bengal Situation: ভয়ঙ্কর অবস্থা দার্জিলিং সহ উত্তরবঙ্গে, বাড়ছে জল, বন্ধ রাস্তা! ছুটে যাচ্ছেন মমতা

North Bengal Situation: লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের স্বাভাবিক জনজীবন! একের পর এক জায়গায় ধসের খবর। বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক। এমনকি তিস্তার জলও বিপদসীমার উপর দিয়ে বইছে। এই অবস্থায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।

যা উস্কে দিচ্ছে ২৩ সালের উত্তর সিকিমে সেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি (North Bengal Situation)। এই অবস্থায় উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM) ।

North Bengal Situation

North Bengal Situation: সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখা হবে

ক্রমশ ভয়াবহ হচ্ছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের পরিস্থিতি (North Bengal Situation)। এই অবস্থায় পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে পাহাড় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । রবিবার পাহাড়ে রওনা দেবেন। সেখানে ধস পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন জায়গায় খতিয়ে দেখতে পারেন প্রশাসনিক প্রধান। এমনকি প্রশাসনের আধিকারিকদের নিয়েও প্রশাসনিক বৈঠক করার কথা আছে তাঁর। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। এবার উত্তরবঙ্গের অবস্থা খতিয়ে দেখবেন।

North Bengal Situation: একাধিক জায়গায় ধসের খবর

জলপাইগুড়ি সহ ডুয়ার্স জুড়ে বৃষ্টির দাপটে নাজেহাল স্বাভাবিক জনজীবন। বৃষ্টি হচ্ছে দার্জিলিং সহ বিভিন্ন জায়গায়। প্রবল বৃষ্টির জন্য তিস্তাবাজার থেকে কালিম্পং'য়ের রাস্তায় ধস নেমেছে বলে জানা যাচ্ছে। যার ফলে আপাতত বন্ধ রয়েছে সেখানকার রাস্তা। এছাড়াও ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। শুক্রবার সকালে বিড়িকদাড়ায় নতুন করে ধস নামে। পাহাড় থেকে বড়বড় পাথর নেমে আসছে রাস্তায়। প্রশাসনের তরফে ওই সমস্ত জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে (North Bengal Situation)। এমনকি বহু বাড়ি ভেঙে যাওয়ার খবর সামনে আসছে। বিদ্যুৎ নেই বহু অঙ্গে।

North Bengal Situation: বিপদসীমার উপর তিস্তার জল

অন্যদিকে তিস্তার জল বাড়তে শুরু করেছে। ইতিমিধ্যে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এই অবস্থায় ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে জুড়েই। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। সপ্তাহের শেষে এই বৃষ্টিতে নাজেহাল মানুষ। বিশেষ করে সামনেই পর্যটনের মরশুম। পুজোর সময় বহু মানুষ উত্তরবঙ্গ যান। ফলে উৎসবের মুখে এমন অবস্থায় মাথায় হাত সেখানকার হোটেল মালিক সহ পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়োরা। অনেকেই শেষ মুহূর্তে হোটেল বুকিং বাতিল করছেন বলেও খবর। এই অবস্থায় প্রশাসনই ভরসা, বলছেন সেখানকার ব্যবসায়ীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+