আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়, টর্নেডো বিধ্বস্ত অঞ্চল ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী

টর্নেডোতে ক্ষতি হয়েছে আলিপুরদুয়ারের বেশ কিছু এলাকা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে একই রকম ভাবে টর্নেডো হানা দিয়েছিল। সেখানে রবিবার রাতেই পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী।

দুর্গতদের যাতে কোনও সমস্যা না হয়। সকলের জন্য যেন সমান ব্যবস্থা থাকে। সেই বিষয়ে প্রশাসনকে তিনি নজর রাখতে জানিয়েছেন। সোমবার দুপুরের দিকে আলিপুরদুয়ার জেলার ছয় মাইল এলাকায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানেও প্রবল বেগে টর্নেডো বয়ে গিয়েছে।

Mamata Banerjee

প্রচুর বাড়িঘর ভেঙে গিয়েছে। গাছপালা ভেঙে পড়েছে এলাকায়। সাধারণ মানুষ এখন ঘর বাড়ি হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। ছয় মাইল এলাকাতেই ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানেই সাধারণ মানুষদের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে সেখানে পৌঁছান। মুখ্যমন্ত্রী আসার খবর আগেই পৌঁছে গিয়েছিল। সাধারণ মানুষ সেখানে পৌঁছে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সব দিক খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। প্রশাসন তাদের সঙ্গে রয়েছে। সেই বিষয়ে আশ্বস্থ করেন।

শুধু তাই নয়, ঝড়ের বীভৎসতা কতটা ছিল? সেই সম্পর্কে মুখ্যমন্ত্রীকে জানান স্থানীয়রা। মুখ্যমন্ত্রী জানান, টর্নেডো হলে কোনও সময় দেয় না। সব কিছু গুঁড়িয়ে দিয়ে যায়। জলপাইগুড়িতে একই রকম ভয়াবহ ঝড় হয়েছে। সেখানে মানুষজন মারা গিয়েছে। বহু লোক আহত। তারা চিকিৎসাধীন। মাটির বাড়ি সব ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। এই কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয়। সেদিকে লক্ষ্য দিতে বলা হয়। ত্রাণ শিবিরে যাতে সব ঠিকঠাক চলে। সে কথাও বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ রায়। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী কয়েক দিনে একাধিক জনসভা রয়েছে। সে কারণে এখন তিনি উত্তরবঙ্গেই থেকে যাবেন বলে খবর ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+