জঙ্গলমহলের পর টার্গেট উত্তরবঙ্গ, পঞ্চায়েত ভোটের আগে রণকৌশল সাজাতে যাচ্ছেন মমতা

জঙ্গলমহলের পর টার্গেট উত্তরবঙ্গ, পঞ্চায়েত ভোটের আগে রণকৌশল সাজাতে যাচ্ছেন মমতা

জঙ্গলমহল সফরের পর বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে। তিনদিনের জন্য তাঁর উত্তরবঙ্গ সফর শুরু হচ্ছে সোমবার থেকে। এবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকায় থাকছে একাধিক কর্মসূচি। শুধু প্রশাসনিক বৈঠক করবেন না মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূল সুপ্রিমো হিসেবে কর্মিসভাও করবেন।

জঙ্গলমহলের পর টার্গেট উত্তরবঙ্গ, পঞ্চায়েত ভোটের আগে রণকৌশল সাজাতে যাচ্ছেন মমতা

একইসঙ্গে দ্বৈত ভূমিকা পালন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহল সফরে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে তিনি প্রশাসনিক সভার পাশাপাশি কর্মিসভাও করেছিলেন, তেমনই উত্তরবঙ্গ সফরেও তিনি জোড়া ভূমিকায় অবতীর্ণ হবেন। মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক সভা করবেন আবার তৃণমূল সুপ্রিমো হিসেবে করবেন কর্মিসভা।

মুখ্যমন্ত্রী দুটি ধাপে জঙ্গলমহল সফরে সবকটি জেলায় তিনি কর্মসূচি পালন করেছেন। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি কর্মিসভা করেছেন। এবার তিনি বেরোচ্ছে তিন দিনের উত্তরবঙ্গ সফরে। সোমবার মন্ত্রিসভার বৈঠক করে তিনি রওনা দেবেন উত্তরবঙ্গ সফরের উদ্দেশে। দুপুর নাগাদ বাগডোগরা পৌঁছবেন বিমানে। সেখান থেকে তিনি যাবেন আলিপুরদুয়ারের হাসিমারা এয়ারপোর্টে।

সোমবার আলিপুরদুয়ারেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে একটি কর্মিসভা করবেন। সেই কর্মিসভায় তৃণমূলে যোগদান করবেন অনেকেই। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি থেকে কর্মী-সমর্থকরা দলে দলে যোগদান করবেন। কর্মিসভার পর ওইদিন আর বিশেষ কোনও কর্মসূচি নেই। মঙ্গলবারও তিনি থাকবেন আলিপুরদুয়ারে।

বুধবারও তাঁর আলিপুরদুয়ারে কর্মসূচি রয়েছে। আলিপুরদুয়ারের হাসিমারা ফুটবল গ্রাউন্ডে গণবিবাহের একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। তারপর সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে তিনি হেলিকপ্টারে করে ফিরে আসবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে তিনি ফিরে আসবেন কলকাতায়। এবার মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন আলিপুরদুয়ার জেলাকে। তাই শুধু আলিপুরদুয়ারে জোড়া কর্মসূচি করতে তিনি যাচ্ছেন উত্তরবঙ্গে।

পঞ্চায়েত নির্বাচন বছর ঘুরলেই। তাই মুখ্যমন্ত্রী জেলা সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি জেলায় জেলায় ঘুরে প্রশাসনিক বৈঠকে যেমন প্রশাসনকে দ্রুত কাজ সেরে ফেলার দাওয়াই দেবেন, কর্মীদের দেবেন উৎসাহ। পঞ্চায়েত ভোটের আগে তিনি সরকার ও দলের প্রস্তুতি সেরে রাখতে চাইছেন এভাবেই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেলা সফর নিয়ে বিরোধীরা গর্জে উঠেছেন। বিজেপির সর্বভারতীয় সহ সভপাতি দিলীপ ঘোষ থেকে শুরু করে সিপিএমের সুজন চক্রবর্তী ও প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীরা বলতে শুরু করেছেন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকা খরচ করে নিজের দলের সংগঠনের কাজ করছেন। জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকের নামে তিনি কর্মিসভা করে বেড়াচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+