Suvendu Adhikari: 'তু খিচ মেরি ফোটো', চা বাগানে ছবি তুলতে এসেছিলেন মমতা, চাঁচাছোলা আক্রমণ শুভেন্দুর

রাজনৈতিক উত্তাপ বাড়ল শিলিগুড়ি শহরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মঞ্চ থেকে বক্তব্য রাখলেন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের তালিকা তুলে ধরেছেন। একইভাবে আক্রমণ করেছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে তাঁরও সভা ছিল শিলিগুড়িতে।

শুভেন্দু অধিকারী শুরু থেকেই আক্রমণাত্মক মন্তব্য করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতেও পিছপা হননি তিনি। 'হীরক রানি' থেকে 'চোর মমতা' স্লোগান শোনা গিয়েছে তাঁর গলায়। উত্তরবঙ্গ সফরে এসে কেবল মিথ্যে কথা বলে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই কথাও শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল।

Suvendu Adhikari

কেন্দ্রীয় সরকারের টাকা লুট করেছে রাজ্য। সামনেই লোকসভা নির্বাচন। উত্তরবঙ্গের ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সে কারণেই উন্নয়ন ও সরকারি ভাতা দেওয়ার কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের টাকা ঘুরিয়ে রাজ্য সরকার নিজেদের বলে চালানোর চেষ্টা করছে। এমনই বক্তব্য শুভেন্দু অধিকারীর গলায়।

চা বাগানে মুখ্যমন্ত্রীকে চা পাতা তুলতে দেখা গিয়েছিল। সাধারণ মহিলা চা বাগান কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। তাদের গান শুনেছেন। শুভেন্দু অধিকারী রীতিমতো কটাক্ষ করেছেন। শীতের সময় চা বাগান বন্ধ থাকে। তিনি চা বাগানে যাবেন বলে লোকজন ডেকে আনা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ছবি তোলার জন্য চা বাগানে গিয়েছিলেন? 'খিচ মেরি ফোটো' এই কথা বলে খোঁচা মেরেছেন।

উত্তরবঙ্গে সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেলো পাহাড়ে বৈঠক হয়েছিল। এমনই অভিযোগ আসে বিরোধীদের পক্ষ থেকে। সেই বক্তব্য আরও একবার শুভেন্দু অধিকারীর গলায় শোনা গেল। সারদা প্রসঙ্গে খোঁচা দিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী চা বাগান শ্রমিকদের পাট্টা বিলি করেছেন। দেড় হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এই নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু। কেন্দ্রীয় সরকারের প্রকল্পে এই টাকা দেওয়ার কথা রয়েছে। এমনই বক্তব্য বিরোধী দলনেতার গলায়।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি দুর্দান্ত ফল করেছিল উত্তরবঙ্গে। তৃণমূল মাত্র একটি আসন পেয়েছিল।বাকি সব আসন পেয়েছিল বিজেপি। গত বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গ থেকে ভালো ফল করে বিজেপি। সেজন্য শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মানুষকে ধন্যবাদ দিয়েছেন। উত্তরবঙ্গ পথ দেখিয়েছে। দক্ষিণবঙ্গের মানুষ সেই পথ অনুসরণ করলে আর সমস্যা হবে না। এই কথাও শোনা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+