বাংলায় ৬০০ কোটি বিনিয়োগ করছে টাটা, ছুঁতমার্গ সরিয়ে মমতার জোর কর্মসংস্থানে
বাংলায় ৬০০ কোটি বিনিয়োগ করছে টাটা, ছুঁতমার্গ সরিয়ে মমতার জোর কর্মসংস্থানে
বাম-রাজত্বে যে টাটারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কারণে বাংলা থেকে পাত্তাড়ি গুটিয়েছিল, সেই টাটা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলেই বাংলায় বিনিয়োগ করতে চলেছে। টাটারা এবার জলপাইগুড়িতে ৬০০ কোটির বিনিয়োগ করছে। সোমবার উৎকর্ষ বাংলার অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং জানিয়েছেন টাটাদের বাংলায় বিনিয়োগের কথা।

৬০০ কোটি টাকা বিনিয়োগ টাটার
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলায় বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী। তার ফলে বাংলায় বাড়বে কর্মসংস্থান। এদিনই তিনি ১১ হাজার তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। রাজ্যের উৎকর্য বাংলা প্রকল্পের মাধ্যমে যাঁরা প্রশিক্ষণ নিয়েছিলেন, তাঁদের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সেই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন, টাটারা জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে। ৬০০ কোটি টাকা বিনিয়োগ করছেন তারা।

পাত্তাড়ি গোটানোর পর ফের মমতার বাংলায়
বাম আমলে সিঙ্গুরে ন্যানো গাড়ি কারখানার জন্য জমি নিয়েছিল টাটারা। বিনিয়োগও করেছিল। কিন্তু বাম সরকারের বিরুদ্ধে কৃষকদের জমি জোর করে অধিগ্রহণের প্রতিবাদে আন্দোলন করে সেই প্রকল্প বন্ধ করে দেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৭ সালে মমতা বন্যোধ পাধ্যায়ের আন্দোলনে শুধু বাম সরকার নয়, টাটারা পাত্তাড়ি গোটাতে বাধ্য হয়েছিল। কৃষকদের জমি ফেরানোর দাবিতে দীর্ঘদিন অনশন করেছিলেন মমতা বন্যো। পাধ্যায়। তারপরই সিঙ্গুর ছেড়ে গুজরাতের সানন্দে গিয়ে ন্যানো কারখানা করে টাটারা। যদিও পরবর্তীকালে সেই কারখানাও বন্ধ হয়ে যায়।

টাটারা জলপাইগুড়ির রানিনগরে একটি ইউনিট খুলছে
তবে টাটারা ন্যানো কারখানা না করলেও রাজযে বিনিয়োগ করে গিয়েছে তারা। টাটাদের যে সমস্ত কোম্পানি ছিল বাংলা, সেগুলি তারা চালিয়ে গিয়েছে। তারপর খড়গপুরে টাটা মেটালিক্সের কারখানায় বিনিয়োগ করেছে। আবার টাটারা জলপাইগুড়ির রানিনগরে একটি ইউনিট খুলছে। সেখানে ৬০০ কোটি টাকা বরাদ্দ করছে।

জমি নীতি বদলে আবার শিল্পমুখী মমতার বাংলা
মুখ্যমন্ত্রী মমতা বন্যোপ পাধ্যায় বলেন আমরা বরাবর বলে এসেছি, কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি। সকলের অজান্তেই বাংলায় কত শিল্প হয়ে গিয়েছে। বিগত সরকারের আমলে ৩৪ বছর ধরে শিল্পক্ষেত্রকে তছনছ করা হয়েছে। আমরা জমি নীতি বদলে আবার শিল্পমুখী করে তুলছি বাংলাকে। তার জন্য সময় লেগেছে। কিন্তু শিল্প প্রতিষ্ঠিত হয়েছে।

টাটা নিয়ে কোনও ছুঁতমার্গ নেই মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কর্মসংস্থানে জোর দিয়েছি, তাই উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ দিয়ে বেকারদের চাকরির বন্দোবস্ত করছি। আমরা সারা বাংলায় ৯০ লক্ষ শিল্প করেছি, কেউ টেরই পায়নি। বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে, সেখানে ৪৬ শতাংশ কর্মসংস্থান কমেছে। যাঁরা দিল্লিতে শাসকদল, তাঁরা চায় না কর্মসংস্থান হোক। তাহলে রেল, সেল, কোল বিক্রি হত না। আর মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান চান বলেই টাটা নিয়ে কোনও ছুঁতমার্গ রাখেনি।












Click it and Unblock the Notifications